জয়েন করুন

অ্যামোলেড ডিসপ্লে সহ 50 মেগাপিক্সেল ক্যামেরা, Realme 14T 5G কম দামে সেরা ফিচার সহ লঞ্চ হল

avatar
Written By : Suman Patra
Updated Now: April 25, 2025 9:20 PM

রিয়েলমি মিড-রেঞ্জে T সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Realme 14T 5G লঞ্চ করল। এই ডিভাইসে আধুনিক ডিজাইন, শক্তিশালী ব্যাটারি এবং উন্নত ফিচার পাওয়া যাবে। ফোনটি বড় অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আসুন Realme 14T 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Realme 14T 5G এর ভারতে দাম ও উপলব্ধতা

রিয়েলমি ১৪টি ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৭,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১৯,৯৯৯ টাকা। এটি লাইটনিং পার্পল, ওবসিডিয়ান ব্ল্যাক এবং সার্ফ গ্রীন কালার অপশনে এসেছে। রিয়েলমি ১৪টি ৫জি ফোনটি Flipkart ও Realme India-এর অফিসিয়াল ই-স্টোর থেকে কেনা যাবে।

Realme 14T 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি ১৪টি ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬৭-ইঞ্চি ফুল-এইচডি+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ২১০০ নিটস। এই ডিসপ্লে TÜV রাইনল্যান্ড সার্টিফিকেশন প্রাপ্ত, ফলে রাতে ফোন ঘাটলেও চোখের উপর কম চাপ পড়বে।

রিয়েলমি ১৪টি ৫জি স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ অক্টা-কোর চিপসেট, যার সাথে যুক্ত আছে ৮ জিবি LPDDR4X র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য Realme 14T 5G স্মার্টফোনের রিয়ার প্যানেলে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরা লাইভ ফটো মোড এবং AI-সাপোর্টেড ইমেজ প্রসেসিং ফিচার সাপোর্ট করে।

ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬ অপারেটিং সিস্টেমে চলে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি IP69 রেটিং সহ এসেছে, যা ধুলো ও জল প্রতিরোধে সক্ষম।

আরও পড়ুন

iPhone 17 ও iPhone Air সহ‌ পুরানো মডেলের দাম বাড়ালো Apple iPhone Duo: Apple এর প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম সহ ফিচার দেখে নিন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ হল, দাম শুরু ১৬৪,৯০০ টাকা থেকে Xiaomi 18 Fold লঞ্চ হল, 200MP Leica ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার, দাম কত Huawei Pura X View প্রিমিয়ার রেঞ্জে 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল