জয়েন করুন

6000mAh ব্যাটারি সহ 50 মেগাপিক্সেল ক্যামেরা, লঞ্চের আগেই Realme 14T এর গুরুত্বপূর্ণ ফিচার ফাঁস

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 22, 2025 5:18 PM

রিয়েলমির নতুন স্মার্টফোন Realme 14T আগামী ২৫ এপ্রিল লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই ফ্লিপকার্ট ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এর জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এখান থেকে ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য জানা গেছে। এখন আবার Realme 14T ডিভাইসটিকে গুগল প্লে কনসোলে খুঁজে পাওয়া গেল। এখানকার ডেটাবেসে থেকে আমরা হ্যান্ডসেটটির প্রসেসর সহ বিভিন্ন ফিচার সম্পর্কে জানতে পেরেছি।

Realme 14T উপস্থিত হল গুগল প্লে কনসোলে

গুগল প্লে কনসোল থেকে জানা গেছে রিয়েলমি ১৪টি স্মার্টফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। এটি ৮ জিবি র‍্যাম সহ পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কাস্টম স্কিনে চলবে।

ডিসপ্লের কথা বললে, রিয়েলমি ১৪টি এর সামনে ১০৮০x২৪০০ রেজোলিউশনের AMOLED প্যানেল দেখা যাবে, এর সর্বোচ্চ ব্রাইটনেস থাঅবে ২,১০০ নিটস। ফোনটি IP69 রেটিং প্রাপ্ত হবে, ফলে ধুলো ও জল থেকে সুরক্ষা দেবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme 14T স্মার্টফোনে দেওয়া হবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। Realme 14T তিনটি কালার অপশনে পাওয়া যাবে – সিলকেন গ্রিন, ভায়োলেট গ্রেস, এবং স্টেইন ইঙ্ক।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন