জয়েন করুন

16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Realme 15 5G, Realme 15 Pro 5G ও Realme 15T 5G, থাকবে 12 জিবি র‌্যাম

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 6, 2025 12:23 PM

Realme কয়েক মাস আগে ভারতে Realme 15 5G এবং Realme 15 Pro 5G লঞ্চ করেছিল। এরপরে তারা সদ্য এদেশে Realme 15T 5G মডেলটিও নিয়ে এসেছে। এবার কোম্পানি এই তিনটি স্মার্টফোনকেই চীনে লঞ্চ করার জন্য তোড়জোড় শুরু করল। আগামী ১৬ সেপ্টেম্বর ডিভাইসগুলি চীনে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে Realme 15 5G, Realme 15 Pro 5G ও Realme 15T 5G এর প্রি-রিজার্ভেশন শুরু হয়েছে। যেসব ক্রেতা প্রি-বুক করবেন তারা বিনামূল্যে ইয়ারবাডস পাবেন।

লঞ্চের সময় ও প্রি-অর্ডার

Realme 15 5G, Realme 15 Pro 5G ও Realme 15T 5G তিনটি মডেলই ১৬ সেপ্টেম্বর চীনে স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় লঞ্চ হবে। চীনে রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এদের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। ইচ্ছুক ক্রেতারা মাত্র ০.০১ চীনা ইউয়ান দিয়ে ডিভাইসগুলি প্রি-অর্ডার করতে পারবেন।

প্রি-অর্ডার অফার

যেসব ক্রেতা Realme 15 সিরিজের যেকোনো একটি মডেল প্রি-অর্ডার করবেন তারা বিনামূল্যে Realme Buds T200 Lite ইয়ারবাড পেয়ে যাবেন। স্মার্টফোনগুলি কেনার ৭-১৫ দিনের মধ্যে ইয়ারবাড পাঠানো হবে। তবে কোনো কারণে টাকা ফেরত নেওয়ার অনুরোধ করলে এই অফারটি আর পাওয়া যাবে না।

Realme 15 5G, Realme 15T 5G এর স্টোরেজ ও প্রসেসর

সম্প্রতি, চায়না টেলিকম ওয়েবসাইটে Realme 15 5G ও Realme 15T 5G হ্যান্ডসেট দুটিকে দেখা গেছে। জানা গেছে, প্রথম মডেলটি দুটি মেমোরি অপশনে আসবে, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এটি টাইটানিয়াম গ্রে এবং চেরি পিঙ্ক কালার অপশনে পাওয়া যাবে। আর এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০+ প্রসেসর ব্যবহার করা হবে।

এদিকে, Realme 15T 5G মডেলটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে জানা গেছে। এটি স্ট্রিমার হোয়াইট, লুমিনাস ব্লু এবং ফ্যান্টম ব্ল্যাক কালার অপশন ও ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসরের সাথে আসবে। এছাড়া এদের অন্যান্য ফিচার ভারতীয় মডেলের মতো হতে পারে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17