জয়েন করুন

Realme 15 Pro ফোনে থাকবে AI ফিচারের ছড়াছড়ি, আসছে এই স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 10, 2025 9:59 AM

এই মাসের ২৪ তারিখে লঞ্চ হতে চলেছে Realme 15। এই সিরিজের অধীনে বেস মডেলের পাশাপাশি প্রো মডেল বাজারে আসবে বলে জানা গেছে। এরমধ্যে Realme 15 Pro সম্পর্কে ইতিমধ্যেই বেশকিছু তথ্য সামনে এসেছে। এতে নতুন ডিজাইন, দুর্দান্ত পারফরম্যান্স আর গেমারদের জন্য স্পেশাল কিছু ফিচার পাওয়া যাবে। এছাড়া এই স্মার্টফোনে ভয়েস বেসড এআই ফটো এডিটিং টুলস দেওয়া হবে। অর্থাৎ ব্যবহারকারীরা মুখে বলেই ফটো এডিট করতে পারবেন।

Realme 15 Pro সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে

রিয়েলমি ১৫ প্রো মডেলে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট ব্যবহার করা হবে। এটি কোয়ালকমের নতুন ৪ এনএম আর্কিটেকচারের প্রসেসর, যেখানে ১+৩+৪ কোর স্ট্রাকচারে সর্বোচ্চ ক্লক স্পিড পাওয়া যাবে ২.৮ গিগাহার্টজ পর্যন্ত। এদিকে রিয়েলমে ১৫ প্রো স্মার্টফোনে গেমারদের জন্য থাকবে জিটি বুস্ট ৩.০ ফিচার, যার মাধ্যমে BGMI-র মতো জনপ্রিয় গেমে ১২০এফপিএস মোড ব্যবহার করা যাবে।

এর পাশাপাশি এই ফোনে পাওয়া যাবে এআই গেমিং কোচ ২.০, যেটি রিয়েল-টাইমে গেম খেলার সময় গাইড করবে। আবার এআই আল্ট্রা টাচ কন্ট্রোল ফিচারের মাধ্যমে ফাস্ট-অ্যাকশন গেমের সময় স্ক্রিন রেসপন্স আরও নিখুঁত হবে। অর্থাৎ ডিভাইসটি গেমারদের মন জয় করে নেবে বলেই আমাদের অনুমান।

ফটোগ্রাফির জন্য রিয়েলমে ১৫ প্রো মডেলে মিলবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এগুলি হবে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, সঙ্গে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এর সামনে দেখা যাবে ১.৫কে অ্যামোলেড প্যানেল যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। যদি ডিসপ্লে সাইজ এখনও জানা যায়নি। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

গতকাল একটি রিপোর্টে বলা হয়েছে, Realme 15 ও‌ Realme 15 Pro ফোনে AI Edit Genie নামের একটি ভয়েস-ভিত্তিক ফটো এডিটিং টুল থাকবে, যেটা ভয়েস কমান্ডের মাধ্যমে ফটো ক্রপ বা কালার অ্যাডজাস্টমেন্টের মতো কাজ করতে পারবে।

কালার অপশনের কথা বললে, জানা গেছে যে Realme 15 Pro পাওয়া যাবে ফ্লোয়িং সিলভার, ভেলভেট গ্রিন এবং সিল্ক পার্পল কালারে, আর Realme 15 হ্যান্ডসেটটি সিল্ক পিঙ্ক, ফ্লোয়িং সিলভার ও ভেলভেট গ্রিন অপশন আসবে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17