জয়েন করুন

Realme 15T বড় ডিসপ্লে ও 7000mAh ব্যাটারি সহ আগামী মাসে লঞ্চ হচ্ছে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 18, 2025 7:00 PM

আগামী মাসেই চীনে লঞ্চ হতে চলেছে Realme 15 সিরিজ। আজ কোম্পানির তরফে এই খবরে সিলমোহর দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই লাইনআপে তিনটি মডেল থাকবে – Realme 15, Realme 15T এবং Realme 15 Pro। এর মধ্যে বেস ও প্রো মডেল ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে, তাই এদের ফিচার আমাদের জানা। তবে Realme 15T মডেলটিকে ঘিরে কৌতুহল তৈরি হয়েছে। আজ জনপ্রিয় দুই টিপস্টার এই ফোনটিরও ফিচার সামনে এনেছেন।

সেপ্টেম্বরে লঞ্চের আগে Realme 15T এর ফিচার ফাঁস

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন একটি উইবো পোস্টে দাবি করেছেন যে, Realme 15T ফোনে থাকবে ৬.৫৭ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে। এর কোণগুলি গোলাকার হবে। ডিভাইসটি স্লিম ডিজাইন সহ আসবে। তবে পাতলা বডির সাথে আসলেও এতে বড় ব্যাটারি থাকবে।

থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ম্যাক্স প্রসেসর

এদিকে আরেক টিপস্টার, অভিষেক যাদব এক্স (আগে টুইটার)-এ জানিয়েছেন, রিয়েলমি ১৫টি ডিভাইসের ডিসপ্লে সর্বোচ্চ ২২০০ নিট ব্রাইটনেস অফার করবে। ভেতরে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ম্যাক্স চিপসেট। ফটোগ্রাফির জন্য এর সামনে ও পিছনে ৫০ মেগাপিক্সেল সেন্সর পাওয়া যাবে। স্মার্টফোনটি মাত্র ৭.৭৯ মিমি পুরু হবে এবং এতে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৭,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

Realme 15 সিরিজের অন্যান্য বিশেষত্ব

রিয়েলমির টিজার পোস্টার থেকে জানা গেছে, সিরিজের ফোনগুলি ডুয়েল-কার্ভড ডিসপ্লে সহ আসবে। এছাড়া এগুলিতে থাকবে বাঁকানো ব্যাক প্যানেল ও ট্রিপল ক্যামেরা সেটআপ।

প্রসঙ্গত, ভারতে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে Realme 15 ও 15 Pro। উভয় মডেলে রয়েছে আইপি৬৫/৬৮/৬৯ ওয়াটার রেজিস্ট্যান্স ও ৬.৮-ইঞ্চি মাইক্রো-কার্ভড ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ১৮০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করবে।

পারফরম্যান্সের জন্য Realme 15 ডিভাইসে ডাইমেনসিটি ৭৩০০ প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে। আর প্রো মডেলে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর। ফটোগ্রাফির জন্য প্রো মডেলের সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ (৫০ মেগাপিক্সেল মেইন ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড) বর্তমান। আবার Realme 15 ডিভাইসের সামনে আছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। আর পিছনে ৫০+৮ মেগাপিক্সেল লেন্স উপস্থিত। দুটি স্মার্টফোনেই ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন