জয়েন করুন

Realme 16 Pro+ 5G, Realme C81 শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে, 12 জিবি পর্যন্ত RAM অপশন সহ পাওয়া যাবে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: November 30, 2025 8:17 AM

Realme 16 Pro+ 5G শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি একজন টিপস্টার এমনটাই দাবি করেছে। এর পাশাপাশি Realme C81 ফোনের 4G মডেলও এদেশে আসতে চলেছে। উময় হ্যান্ডসেটের RAM এবং স্টোরেজ কনফিগারেশন এবং কালার অপশন আজ অনলাইনে ফাঁস হয়েছে। জানা গেছে Realme 16 Pro+ 5G ভারতে মোট চারটি RAM এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আর Realme C81 দুটি স্টোরেজ কনফিগারেশনে এদেশে আসবে।

Realme 16 Pro+ 5G, Realme C81 এর স্টোরেজ ভ্যারিয়েন্ট

টিপস্টার অভিষেক যাদব তার সাম্প্রতিক X পোস্টে দাবি করেছেন যে Realme ভারতে RMX5131 এবং RMX5388 মডেল নম্বর সহ দুটি স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই দুই ডিভাইস যথাক্রমে Realme 16 Pro+ 5G এবং Realme C81 নামে এদেশে আসবে। টিপস্টার এদের RAM এবং স্টোরেজ ভ্যারিয়েন্টের পাশাপাশি কালার অপশন সম্পর্কে জানিয়েছেন।

তার পোস্ট অনুযায়ী, Realme 16 Pro+ 5G এর বেস ভ্যারিয়েন্টে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। এছাড়া ফোনটি ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে।

এদিকে 4G কানেক্টিভিটি সহ আসা Realme C81 মডেলটি ভারতে ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে আসবে বলে টিপস্টারের দাবি।

Realme 16 Pro+ 5G, Realme C81 এর কালার অপশন

টিপস্টারের মতে, Realme 16 Pro+ 5G ভারতে মাস্টার গ্রে, মাস্টার গোল্ড এবং ক্যামেলিয়া পিঙ্ক কালার অপশন সহ আত্মপ্রকাশ করবে। আর Realme C81 হ্যান্ডসেটটি স্টর্ম ব্ল্যাক এবং গ্লেসিয়ার ব্লু কালার অপশনে পাওয়া যাবে বলে জানা গেছে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে