জয়েন করুন

Realme C85 5G এই বিশেষ প্রসেসর ও 8GB র‌্যাম সহ লঞ্চ হচ্ছে, দেখা গেল Geekbench ও TRDA সাইটে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: October 19, 2025 9:59 PM

Realme শীঘ্রই C সিরিজের নতুন বাজেট ফোন হিসেবে Realme C85 5G লঞ্চ করতে চলেছে। আসন্ন হ্যান্ডসেটটিকে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের TDRA, TUV সহ বেশ কয়েকটি সার্টিফিকেশন প্ল্যাটফর্ম ও Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম দেখা গেছে। এইসব সাইট থেকে ডিভাইসটির স্পেসিফিকেশন এবং চার্জিং ক্ষমতা সম্পর্কে জানা গেছে। আসুন Realme C85 5G সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে দেখে নেওয়া যাক।

Realme C85 5G উপস্থিত হল একাধিক সার্টিফিকেশন সাইটে

দাটেকআউটলুক তাদের প্রতিবেদনে জানিয়েছে যে, Realme C85 5G ফোনটিকে সম্প্রতি RMX5253 মডেল নম্বর সহ TDRA সার্টিফিকেশন তালিকাভুক্ত করা হয়েছে। এখান ডিভাইসটি ১৭ অক্টোবর, ২০২৫ তারিখে অন্তর্ভুক্ত হয়েছে। এদিকে TUV সার্টিফিকেশন সাইটেও একই মডেল নম্বর সহ স্মার্টফোনটি খুঁজে পাওয়া গেছে। এখান থেকে সামনে এসেছে যে, Realme C85 5G হ্যান্ডসেটে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এর পূর্বসূরী অর্থাৎ Realme C75 5G মডেলেও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ছিল।

Realme C85 5G এর Geekbench লিস্টিং

একই মডেল নম্বর সহ রিয়েলমি সি৮৫ ৫জি ফোনকে গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটেও দেখা গেছে। এটি এখানে সিঙ্গেল-কোর টেস্টে ৭৭৬ এবং মাল্টি-কোর টেস্টে ১৯৬৯ স্কোর করেছে। জানা গেছে ডিভাইসে ব্যবহৃত মাদারবোর্ডের আইডি “k6835v2_64” এবং এতে মালি-জি৫৭ এমসি২ জিপিইউ থাকবে। এর প্রসেসরের দুটি কোর ২.৪০ গিগাহার্টজ এবং একটি কোর ২.০ গিগাহার্টজ ক্লক স্পিড অফার করবে।

এইসব তথ্য থেকে মনে হচ্ছে যে এটি সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর হবে, যা Realme C75 5G হ্যান্ডসেটেও ব্যবহার করা হয়েছিল। এছাড়া গিকবেঞ্চে C85 5G স্মার্টফোনটি ৮ জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে বলে জানা গেছে।

আরও পড়ুন

Samsung W27 প্রিমিয়ার রেঞ্জে ২০০MP ক্যামেরা সহ লঞ্চ হল Lava Diwali Sale 2026: দিওয়ালি সেলে বিশেষ অফারে ৮৯৯ টাকা থেকে লাভা স্মার্টফোন iQOO Neo 12 লঞ্চ হল ৯০০০mAh ব্যাটারি ও সেরা ডিসপ্লের সাথে Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা