জয়েন করুন

আজকের অফার, ৪০০০ টাকা দাম কমলো বিশ্বের সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লের Realme GT 6T 5G ফোনের

avatar
Written By : Suman Patra
Updated Now: March 14, 2025 8:46 AM

আপনি যদি ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে নতুন ফোন কিনতে চান, তাহলে অ্যামাজনে দারুন অফার রয়েছে। এই অফারে আপনি ৪ হাজার টাকার কুপন ডিসকাউন্টে Realme GT 6T 5G কিনতে পারবেন। এছাড়াও ১ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সাথে রয়েছে ক্যাশব্যাক অফার। আবার পুরানো ডিভাইস বদল করে ২২,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে।

Realme GT 6T 5G এর দাম ও অফার

রিয়েলমি জিটি ৬টি ৫জি এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯৮ টাকা। তবে অ্যামাজনে ৪,০০০ টাকা কুপনের পর এটি ২৬,৯৯৮ টাকায় কেনা যাবে। আবার ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ২,৭৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।‌ অন্যান্য ব্যাঙ্কের কার্ডেও ছাড় দেওয়া হবে।

Realme GT 6T 5G ফিচার এবং স্পেসিফিকেশন

রিয়েলমি জিটি ৬টি ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮-ইঞ্চি 8T LTPO AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ৬০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস ভিক্টাস ২ ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য রিয়েলমি জিটি ৬টি ৫জি ডিভাইসে এলইডি ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এই ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

আরও পড়ুন

Samsung W27 প্রিমিয়ার রেঞ্জে ২০০MP ক্যামেরা সহ লঞ্চ হল Lava Diwali Sale 2026: দিওয়ালি সেলে বিশেষ অফারে ৮৯৯ টাকা থেকে লাভা স্মার্টফোন iQOO Neo 12 লঞ্চ হল ৯০০০mAh ব্যাটারি ও সেরা ডিসপ্লের সাথে Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা