জয়েন করুন

Realme GT 7 সনি ক্যামেরা সহ সস্তায় লঞ্চ হল, 7200mAh ব্যাটারি সহ রয়েছে পাওয়ারফুল প্রসেসর

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 23, 2025 8:23 PM

রিয়েলমি আজ জিটি সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Realme GT 7 লঞ্চ করেছে। এটি GT 7 Pro-এর সাশ্রয়ী ভার্সন। এর দাম রাখা হয়েছে প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি। ফিচারের হিসেবে এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৭২০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা। আসুন Realme GT 7 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Realme GT 7 এর দাম

রিয়েলমি জিটি ৭ এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৬০০ ইউয়ান (প্রায় ৩০,৫০০ টাকা)। প্রতিটি মডেলের সঙ্গে ম্যাগনেটিক কুলার ও Realme Buds T200 Lite বিনামূল্যে দেওয়া হচ্ছে। রিয়েলমির চীনের ওয়েবসাইট থেকে এটি কেনা যাবে।

Realme GT 7 এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি জিটি ৭ এর সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ১,৮০০ নিট। এতে HDR এবং ১০-বিট কালার সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ১২ জিবি/ ১৬ জিবি LPDDR5X র‌্যাম এবং ২৫৬ জিবি থেকে ১ টিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ সহ পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT 7 স্মার্টফোনে দেওয়া হয়েছে ৭,২০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে। কোম্পানির দাবি মাত্র ১ মিনিটে এর ব্যাটারি ৫% চার্জ হবে। ডিভাইসটি IP69 রেটিং সহ এসেছে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX896 সেন্সর), ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17