জয়েন করুন

Samsung Galaxy S25 Ultra-এর অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে এবার Realme GT 8 Pro ফোনে, কি সুবিধা পাবেন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 24, 2025 11:58 PM

Realme GT 8 Pro নিয়ে গুঞ্জন অব্যাহত। ইতিমধ্যেই এই ডিভাইসটি‌ সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। জানা গেছে, এতে পাওয়া যাবে কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর। আজ আবার এর ডিসপ্লে সম্পর্কিত তথ্য ফাঁস হল। রিপোর্ট সত্যি হলে Realme GT 8 Pro ফোনে ব্যবহার করা হবে স্যামসাংয়ের প্রিমিয়াম Galaxy S25 Ultra মডেলে থাকা উন্নত অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন। ডিভাইসটি ২০২৫ সালের তৃতীয় কিংবা চতুর্থ ত্রৈমাসিকে লঞ্চ হবে।

Realme GT 8 Pro ফোনে থাকতে পারে অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন

নয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, রিয়েলমি জিটি ৮ প্রো ডিভাইসে ৬.৮৫ ইঞ্চি ২কে OLED ডিসপ্লে দেওয়া হবে, যা স্যামসাং তৈরি করবে। আর এই প্যানেলে থাকবে AR অ্যান্টি-গ্লেয়ার কোটিং। এই প্রযুক্তি প্রথম দেখা গিয়েছিল স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মডেলে। এর সাহায্যে সূর্যের আলো পড়লেও স্ক্রিনের লেখা স্পষ্ট দেখা যাবে।

রিপোর্টে আরও বলা হয়েছে, রিয়েলমি জিটি ৮ প্রো ফোনে পোলারাইজার ছাড়া OLED ডিসপ্লে থাকবে, যা ডিসপ্লেটিকে আরও পাতলা এবং কিছুটা শক্তি সাশ্রয়ী করে তুলবে। নতুন এই ডিসপ্লেতে ডলবি ভিশন সাপোর্ট করবে এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটেও অফার করতে পারে, যা স্যামসাংয়ের HDR10+ স্ক্রিনের সঙ্গে পাল্লা দেবে।

Realme GT 8 Pro আসবে সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড প্রসেসরের সাথে

রিয়েলমি জিটি ৮ প্রো মডেলে কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপসেট ব্যবহার করা হবে। তবে বিভিন্ন প্রিমিয়াম স্পেসিফিকেশন থাকার অর্থ দামও কিছুটা বাড়বে। মনে করা হচ্ছে, ২০২৫ সালের অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনগুলির মধ্যে এটি হতে পারে অন্যতম দামি কম্পোনেন্টযুক্ত মডেল।

Realme GT 8 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

যেহেতু রিয়েলমি বরাবরই “ভ্যালু ফর মানি” ডিভাইস অফার করতে চায়, তাই GT 8 Pro এর দাম আকাশছোঁয়া হবে না বলেই ধরে নেওয়া যায়। পূর্বসূরি অর্থাৎ GT 7 Pro বাজারে এসেছিল ৫৯,৯৯৯ টাকায়, সেক্ষেত্রে নয়া মডেলের দাম কিছুটা বাড়তে পারে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন