জয়েন করুন

২কে ডিসপ্লে ও ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা সহ আসছে Realme GT 8 Pro

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 1:09 AM

২০২৫ সালের প্রথমার্ধে GT 7, Realme 14 এবং P সিরিজের এক ঝাঁক মিডরেঞ্জ ও বাজেট স্মার্টফোন লঞ্চ করার পর, এবার Realme নিয়ে আসতে চলেছে তাদের পরবর্তী বড় ফ্ল্যাগশিপ ডিভাইস GT 8 Pro। যদিও সংস্থার তরফে এখনও কিছু নিশ্চিত করা হয়নি, তবে চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস করেছেন। টিপস্টারের মাধ্যমে Realme GT 8 Pro এর প্রসেসর, ডিসপ্লে ও ক্যামেরা সম্পর্কিত তথ্য সামনে এসেছে।

Realme GT 8 Pro এর ডিসপ্লেতে চমক

ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন, রিয়েলমি জিটি ৮ প্রো স্মার্টফোনে ৬.৮৫ ইঞ্চি স্যামসাংয়ের কাস্টম LTPO ডিসপ্লে, যার রেজোলিউশন হতে পারে ২কে। যেখানে জিটি ৭ প্রো মডেলে ছিল ১.৫কে কোয়াড কার্ভড ডিসপ্লে। নয়া ফোনে এবার সম্ভবত ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে।

এদিকে জিটি ৭ প্রো এর মতো জিটি ৮ প্রো স্মার্টফোনেও ডিপোলারাইজেশন প্রযুক্তি থাকবে বলে জানা গেছে। এই প্রযুক্তি অতিরিক্ত ব্যাটারি অপচয় না করেই ডিসপ্লের কনট্রাস্ট বাড়াতে পারে। সেইসঙ্গে পাওয়া যাবে অ্যান্টি রিফ্লেকশন (AR) ফিল্ম প্রযুক্তি, যা রোদ বা কড়া আলোতেও স্ক্রিন স্পষ্ট দেখতে সাহায্য করবে।

Realme GT 8 Pro এর ক্যামেরায় বড় আপগ্রেড

রিয়েলমি জিটি ৮ প্রো ডিভাইসে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর ব্যবহার করা হবে। আর ফটোগ্রাফির জন্য এতে দেওয়া হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং ২০০ মেগাপিক্সেল HP5 পেরিস্কোপ লেন্স। উল্লেখ্য পূর্বসূরি মডেলে ৫০ মেগাপিক্সেলের IMX882 পেরিস্কোপ ক্যামেরা ছিল।

Realme GT 8 Pro কখন লঞ্চ হবে

এর আগে জানা গিয়েছিল Realme GT 8 Pro ফোনে মেটাল ফ্রেম এবং ৩ডি আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ডিভাইসটি ২০২৫ সালের নভেম্বরে চীনে লঞ্চ হতে পারে, এরপর ডিসেম্বরের শেষের দিকে এটি ভারতের বাজারে আসতে পারে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন