জয়েন করুন

Realme আনলো হোলি সেল, ৯ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে কম দামি থেকে প্রিমিয়াম স্মার্টফোন

avatar
Written By : Suman Patra
Updated Now: April 19, 2025 8:10 AM

আপনি যদি হোলিতে নতুন ফোন কিনতে চান তাহলে সুখবর। আসলে Realme হোলি উপলক্ষে স্মার্টফোনে বাম্পার অফার দিচ্ছে। ক্রেতারা অ্যামাজন, ফ্লিপকার্ট এবং অফলাইন রিটেল স্টোর থেকে সেলের অফারগুলি পাওয়া যাবে। সম্প্রতি লঞ্চ হওয়া Realme 14 Pro সিরিজ এবং P3 সিরিজ থেকে শুরু করে Realme 13 সিরিজ, Realme 70 Turbo, GT 6T, এবং GT 7 Pro এর মতো স্মার্টফোনগুলি এই সেলে লোভনীয় অফার পাওয়া যাবে। ৭ থেকে ১৩ মার্চ পর্যন্ত চলবে এই সেল।

রিয়েলমি হোলি সেল চলাকালীন, Realme 14 Pro সিরিজের দাম শুরু হবে ২২,৯৯৯ টাকা থেকে এবং Realme 13 সিরিজ ১৫,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে। Realme GT 6T এর দাম হবে ২৪,৯৯৯ টাকা থেকে এবং GT 7 Pro এর দাম সেলে রাখা হয়েছে ৫২,৯৯৯ টাকা। আসুন সেলে আর কোন কোন মডেল কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

Realme 70 Turbo

রিয়েলমি ৭০ টার্বো এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এর সাথে ২,৫০০ টাকা ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে, যারপর এটি ১৪,৪৯৯ টাকায় কেনা যাবে।

এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। এর সাথেও ২,৫০০ টাকা ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে, যারপর এটি ১৫,৪৯৯ টাকায় পাওয়া যাবে।

আবার ২,৫০০ টাকা ডিসকাউন্ট কুপন সহ ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২০,৯৯৯ টাকার পরিবর্তে ১৮,৪৯৯ টাকায় কেনা যাবে।

Realme GT 7 Pro

রিয়েলমি জিটি ৭ প্রো এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৫৯,৯৯৯ টাকার পরিবর্তে ৫২,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

আবার এর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৬৫,৯৯৯ টাকার পরিবর্তে ৫৭,৯৯৯ টাকায় কেনা যাবে।

Realme GT 6T

রিয়েলমি হোলি সেলে রিয়েলমি জিটি ৬টি এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৩২,৯৯৯ টাকার পরিবর্তে ২৪,৯৯৯টাকারয় পাওয়া যাবে।

আবার এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অফারের পর ৩৫,৯৯৯ টাকার পরিবর্তে ২৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

Realme 13 5G

রিয়েলমি ১৩ ৫জি এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সেলে ১৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

Realme 13+ 5G

রিয়েলমি ১৩ প্লাস ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২০,৯৯৯ টাকার পরিবর্তে ১৮,৯৯৯ টাকায় কেনা যাবে। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২২,৯৯৯ টাকার বদলে ২০,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আবার ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৪,৯৯৯ টাকা দাম হলেও সেলে ২২,৯৯৯ টাকায় কেনা যাবে।

আরও পড়ুন

Samsung W27 প্রিমিয়ার রেঞ্জে ২০০MP ক্যামেরা সহ লঞ্চ হল Lava Diwali Sale 2026: দিওয়ালি সেলে বিশেষ অফারে ৮৯৯ টাকা থেকে লাভা স্মার্টফোন iQOO Neo 12 লঞ্চ হল ৯০০০mAh ব্যাটারি ও সেরা ডিসপ্লের সাথে Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা