অবশেষে সামনে এল Realme Narzo 100 Lite 5G এর ভারতে লঞ্চের দিন। মঙ্গলবার সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে আগামী সপ্তাহে এদেশের বাজারে আসতে চলেছে এই বাজেট ফোনটি। এটি Narzo 80 Lite 5G এর উত্তরসূরি মডেল হবে। লঞ্চের তারিখ জানানোর পাশাপাশি কোম্পানি আজ ডিভাইসটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এনেছে। এতে বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং AI রিয়ার ক্যামেরা থাকবে।
লঞ্চের তারিখ ও কোন ওয়েবসাইট থেকে কেনা যাবে
Realme Narzo 100 Lite 5G ভারতে আগামী ১৪ এপ্রিল, দুপুর ১২টায় লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, Amazon এবং দেশের বিভিন্ন অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে। ফোনটি থান্ডার ব্ল্যাক ও ফ্রস্ট সিলভার কালার অপশনে পাওয়া যাবে।
ডিসপ্লে ও ডিজাইন
রিয়েলমি নারজো ১০০ লাইট ৫জি স্মার্টফোনে থাকবে ৬.৮ ইঞ্চি বড় ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৯০০ নিটস পিক ব্রাইটনেস ও ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। আবার এটি স্মার্ট টাচ ২.০ প্রযুক্তি সহ আসবে, ফলে ভেজা হাতেও ফোন ব্যবহার করা যাবে।
পারফরম্যান্স ও সফটওয়্যার
পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হবে। তাপ নিয়ন্ত্রণের জন্য দেওয়া হবে ৫,৩০০ স্কোয়ার মিলিমিটার ভেপার চেম্বার। কোম্পানির দাবি, AnTuTu তে ফোনটি ৫৬০,০০০ এর বেশি স্কোর করেছে। এটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক রিয়েলমি ইউআই ৭.০ কাস্টম স্কিনে চলবে।
ক্যামেরা ও AI ফিচার
Narzo 100 Lite 5G মডেলে থাকবে ১৩ মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরা। এতে এআই ইরেজার ২.০, এআই ক্লিয়ার ফেস এবং এআই স্মার্ট ইমেজ ম্যাটিং AI এর মতো ফিচার পাওয়া যাবে। পাশাপাশি প্রোডাক্টিভিটি বাড়াতে এতে দেওয়া হবে এআই পাওয়ার্ড ডকুমেন্ট, এআই স্মার্ট লুপ ও এআই সিলেক্ট এন্ড সার্চ ফিচার।
ব্যাটারি ও অন্যান্য ফিচার
এই স্মার্টফোনে ৭,০০০ এমএএইচ ক্যাপাসিটির “Titan” ব্যাটারি থাকবে। কোম্পানির দাবি, এই ব্যাটারি ১০ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম অফার করবে। এতে বাইপাস চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট করবে। ফোনটি IP64 রেটিং সহ আসবে, ফলে ধুলো ও জল লাগলেও সমস্যা হবে না।

