জয়েন করুন

Realme Narzo 80 Lite 4G মাত্র ৭২৯৯ টাকায় ভারতে লঞ্চ হল, AI ফিচার সহ রয়েছে ৬৩০০mAh ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 24, 2025 10:00 AM

আজ বুধবার ভারতে লঞ্চ হল Realme Narzo 80 Lite 4G। এর দাম শুরু হয়েছে ৭,২৯৯ টাকা থেকে। গত মাসে এর 5G ভার্সন লঞ্চ হয়েছিল। স্মার্টফোনটির মূল আকর্ষণ ৬,৩০০ এমএএইচ ব্যাটারি, ৯০ হার্টজ ডিসপ্লে এবং একগুচ্ছ AI ফিচার। এছাড়া Realme Narzo 80 Lite 4G ফোনে পাওয়া যাবে Unisoc T7250 চিপসেট, ১৩ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও আইপি৫৪ রেটিং। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Realme Narzo 80 Lite 4G এর দাম ও সেলের তারিখ

Realme Narzo 80 Lite 4G-এর দাম শুরু হয়েছে ৭,২৯৯ টাকা থেকে। এই মুল্য ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টটির দাম পড়বে ৮,২৯৯ টাকা। তবে প্রথমবার সেলে ফোনটি ৭০০ টাকা কুপন ডিসকাউন্ট সহ কেনা যাবে, যার ফলে দুই স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নেমে আসবে যথাক্রমে ৬,৫৯৯ টাকায় ও ৭,৫৯৯ টাকায়

রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ডিভাইসটি দুই রঙে এসেছে – ওবিসিডিয়ান ব্ল্যাক ও বিচ গোল্ড। এর প্রথম ফ্ল্যাশ সেল ২৮ জুলাই দুপুর ১২টায়, আর সাধারণভাবে বিক্রি শুরু হবে ৩১ জুলাই থেকে। স্মার্টফোনটি Amazon ও রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।

Realme Narzo 80 Lite 4G ফিচার ও স্পেসিফিকেশন

Realme Narzo 80 Lite 4G ফোনের সামনে দেখা যাবে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি স্ক্রিন, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের ব্রাইটনেস ৫৬৩ নিট পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে Unisoc T7250 চিপসেট ব্যবহার করা হয়েছে, সাথে আছে মালি জি৫৭ জিপিইউ। হ্যান্ডসেটটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে ১৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যামও সাপোর্ট করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য Narzo 80 Lite 4G স্মার্টফোনে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আগেই বলেছি এতে বিশেষ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার উপস্থিত, যার মধ্যে রয়েছে এআই বুস্ট, স্মার্ট টাচ ও এআই নয়েজ রিডাকশন ২.০ ইত্যাদি।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

Realme Narzo 80 Lite 4G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৬,৩০০ এমএএইচ ব্যাটারি, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে। সাথে আছে ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট। কোম্পানির মতে, ফুল চার্জে ডিভাইসটি ২০ ঘন্টার বেশি ইউটিউব ভিডিও দেখতে দেয়। এতে আইপি৬৪ রেটিং থাকায় ধুলো ও জলের ছিটেফোঁটা লাগলেও সমস্যা হবে না। এছাড়া রিয়েলমির এই স্মার্টফোনে মিলিটারি-গ্রেড আর্মার শেল বিল্ড উপস্থিত, যা অল্পসল্প ধাক্কা সহ্য করতে পারবে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে