জয়েন করুন

রিয়েলমির নতুন বাজেট ফোন আসছে, লঞ্চের আগেই Realme Narzo 80 Lite 5G-এর স্পেসিফিকেশন ফাঁস

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 16, 2025 9:38 PM

রিয়েলমি ভারতে তাদের ফোন Realme Narzo 80 Lite 5G লঞ্চ করতে চলেছে। সম্প্রতি এর একটি অফিসিয়াল টিজার সামনে আসে। আজ আবার জনপ্রিয় টিপস্টার পারাস গুগলানি এর পুরো স্পেসিফিকেশন শেয়ার করেছেন। আগেই জানা গিয়েছিল যে, এই ফোনে দেওয়া হবে ৬০০০ এমএএইচ ব্যাটারি। এখন যে তথ্য ফাঁস হয়েছে, তাতে স্পষ্ট Realme Narzo 80 Lite 5G ফোনে আরও অনেক আকর্ষণীয় ফিচার থাকবে।

Realme Narzo 80 Lite 5G এর স্পেসিফিকেশন ফাঁস

রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ডিভাইসের সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। যদিও স্ক্রিন সাইজ বা প্যানেল টাইপ এখনও স্পষ্ট নয়। পারফরম্যান্সের জন্য দেওয়া হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, যার সঙ্গে যুক্ত থাকবে ৪ জিবি বা ৬ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি বা ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি এর পিছনে ৩২ মেগাপিক্সেল GC32E2 সেন্সর পাওয়া যাবে, যা অটোফোকাস এবং AI-ভিত্তিক ইমেজ প্রসেসিং সাপোর্ট করে। ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে এখনও কোনো তথ্য মেলেনি।

Realme Narzo 80 Lite 5G স্মার্টফোনটি রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলবে। এর সঙ্গে থাকবে IP64 রেটিং, যা একে ধুলো ও জলের হাত থেকে কিছুটা সুরক্ষা দেবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি দুটি কালার অপশনে আসবে – ক্রিস্টাল পার্পেল এবং অনিক্স ব্ল্যাক।

Realme Narzo 80 Lite 5G এর সম্ভাব্য দাম

Realme Narzo 80 Lite 5G-এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে পারে ৯,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট কিনতে খরচ হতে পারে ১১,৯৯৯ টাকা।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17