জয়েন করুন

হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না, লোভনীয় অফার সহ শুরু হল Realme NARZO 80 Lite 5G ফোনের ধামাকা সেল

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 21, 2025 9:49 AM

সদ্য ভারতে লঞ্চ হয়েছে Realme NARZO 80 Lite 5G। আর আজ, ২০ জুন থেকে এর সেল শুরু হয়েছে। ডিভাইসটি অ্যামাজন থেকে কেনা যাবে। সেল অফার হিসেবে ক্রেতারা লোভনীয় অফারের লাভ ওঠাতে পারবেন। যারা সস্তায় দুর্দান্ত পারফরম্যান্স, 5G কানেক্টিভিটি এবং মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন যুক্ত স্মার্টফোন চান, তারা Realme NARZO 80 Lite 5G বেছে নিতে পারেন। আসুন এর দাম ও লঞ্চ অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Realme NARZO 80 Lite 5G এর দাম ও অফার

রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি পাওয়া যাচ্ছে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এর মধ্যে ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০,৪৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১১,৪৯৯ টাকা।

তবে সেল অফার হিসেবে ৪ জিবি ভ্যারিয়েন্টে ৫০০ টাকা এবং ৬ জিবি মডেলটি ৭০০ টাকা ছাড়ে কেনা যাবে। এটি নো কস্ট ইএমআই সহ ব্যাঙ্ক অফার সহ বিক্রি হচ্ছে।রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনটি ক্রিস্টাল পার্পল এবং অনিক্স ব্ল্যাক কালার অপশনে এসেছে।

Realme NARZO 80 Lite 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চি HD+ ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস লেভেল ৬২৫ নিট পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme NARZO 80 Lite 5G হ্যান্ডসেটে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির অন্যতম আকর্ষণীয় দিক হল মিলিটারি-গ্রেড স্থায়িত্ব (MIL-STD 810H সার্টিফায়েড)। আবার এটি IP64 রেটিং সহ এসেছে, ফলে ধুলো আর জল থেকে সুরক্ষিত থাকবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন