জয়েন করুন

সস্তায় তুখোড় ফিচার, Realme Narzo 80 Lite 5G বড় ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা সহ ভারতে আসছে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 3, 2025 8:39 AM

রিয়েলমি এবার ভারতে তাদের নতুন নারজো সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে। গত এপ্রিল মাসে Narzo 80 Pro 5G এবং Narzo 80x 5G আনার পর এবার সংস্থাটি Realme Narzo 80 Lite 5G নামে আরও একটি বাজেট ফোনের উপর থেকে পর্দা সরাতে চলেছে। যদিও ব্র্যান্ডের তরফে এখনও কিছু জানানো হয়নি, তবে একাধিক রিপোর্ট থেকে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে।

ভারতে লঞ্চ হতে চলেছে Realme Narzo 80 Lite 5G

৯১মোবাইলস হিন্দি তাদের রিপোর্টে জানিয়েছে, রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি খুব শীঘ্রই ভারতে আত্মপ্রকাশ করতে পারে। এটি নারজো ৮০ সিরিজের তৃতীয় মডেল হবে বলে ধারণা করা হচ্ছে এবং এর মডেল নম্বর হতে পারে RMX3945। স্মার্টফোনটি দুটি র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে – একটি ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, অন্যটি ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ। দুই মডেলেই ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করবে।

১০ হাজার টাকার রেঞ্জে আসবে Realme Narzo 80 Lite 5G

যদি ফাঁস হওয়া তথ্য সত্যি হয়, তাহলে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনটির দামও যথেষ্ট আকর্ষণীয় হতে চলেছে। এর ৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম রাখা হতে পারে ৯,৯৯৯ টাকা, আর ৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হতে পারে ১১,৯৯৯ টাকা। তুলনায়, একই সিরিজের নারজো ৮০এক্স ৫জি এর ৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা এবং নারজো ৮০ প্রো ৫জি এর মূল্য শুরু ১৯,৯৯৯ টাকা থেকে।

Realme Narzo 80 Lite 5G এর সম্ভাব্য ফিচার

রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। এর ডিসপ্লে HD+ রেজোলিউশন সহ ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনটি দুটি রঙে আসবে বলে শোনা যাচ্ছে – ক্রিস্টাল পার্পল ও অনিক্স ব্ল্যাক। পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে ৬,০০০ এমএএইচ বিশাল ব্যাটারি। আর ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা পাওয়া যেতে পারে।

এদিকে আসন্ন Narzo 80 Lite 5G এর যে মডেল নম্বর সামনে এসেছে, সেটা আগেই Realme C73 5G এর ক্ষেত্রে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। মানে দুই ফোনের স্পেসিফিকেশন প্রায় কাছাকাছি থাকতে পারে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন