জয়েন করুন

২০০০ টাকা ছাড়, সেল শুরু দুর্দান্ত ফিচারের সাথে আসা Realme Narzo 80 Pro 5G এবং Realme Narzo 80X 5G ফোনের

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 16, 2025 12:53 PM

রিয়েলমি সম্প্রতি ভারতে দুটি বাজেট স্মার্টফোন নিয়ে এসেছে। এই দুটি হ্যান্ডসেট হল Realme Narzo 80 Pro 5G এবং Realme Narzo 80X 5G। আজ ১৬ এপ্রিল দুপুর থেকে এই ফোনগুলির সেল শুরু হচ্ছে। অ্যামাজন ও রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সেল শুরু হবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা বিভিন্ন সুবিধা পাবেন, যারপর এগুলি ২০,০০০ টাকারও কমে কেনা যাবে।

Realme Narzo 80 Pro 5G এবং Realme Narzo 80X 5G এর দাম ও সেল অফার

রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। আর ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৪৯৯ টাকা এবং ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২৩,৪৯৯ টাকায়। ফোনটি তিনটি কালার অপশনে এসেছে – স্পিড সিলভার, রেসিং গ্রিন ও নাইট্রো অরেঞ্জ। এর সাথে ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে, যার মধ্যে ১৫০০ টাকার কুপন ও ৫০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট অন্তর্ভুক্ত। সঙ্গে থাকছে EMI ও ক্যাশব্যাকের সুবিধাও।

ফিচার

রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোনে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে (১২০ হার্টজ রিফ্রেশ রেট), ৫০ মেগাপিক্সেল OIS প্রাইমারি ক্যামেরা (Sony IMX882 সেন্সর)। আবার এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি যা ৮০ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে এআই আল্ট্রা ক্ল্যারিটি ২.০, এআই স্ন্যাট মোড ও এআই ইরেজার এর মতো স্মার্ট ফিচার উপস্থিত।

Realme Narzo 80X 5G এর দাম ও স্পেসিফিকেশন

Realme Narzo 80X 5G এর দাম শুরু হয়েছে ১১,৯৯৯ টাকা থেকে, এই মূল্য ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে। এই ফোনে আছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ১২০ হার্টজ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি IP68 ও IP69 রেটিং প্রাপ্ত।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17