জয়েন করুন

মিড রেঞ্জে ফ্ল্যাগশিপ পারফরম্যান্স, ৭০০০mAh ব্যাটারি সহ আসছে Realme Neo 7 Turbo

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 22, 2025 8:16 AM

রিয়েলমি তাদের নতুন প্রিমিয়াম স্মার্টফোন Realme Neo 7 Turbo এর লঞ্চের তারিখ ইতিমধ্যেই ঘোষণা করেছে। কোম্পানির অফিসিয়াল টিজার এবং রিয়েলমি চীনের প্রেসিডেন্ট Xu Qi-এর পোস্ট থেকে নিশ্চিত হওয়া গেছে যে, এই ফোনটি ২৯ মে বাজারে আসছে। তার আগে রিয়েলমি এক বিশেষ পোস্টারের মাধ্যমে এর চিপসেট ও সেমি-ট্রান্সপারেন্ট ডিজাইন টিজ করেছে।

Realme Neo 7 Turbo সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে

রিয়েলমি নিও ৭ টার্বো মিডিয়াটেকের নতুন Dimensity 9400e প্রসেসর চালিত প্রথম ফোন হবে। টিএসএমসি-এর ৪ এনএম প্রযুক্তিতে নির্মিত এই চিপসেটটি Immortalis-G720 MC12 GPU এবং NPU 790 AI ইঞ্জিন দ্বারা তৈরী। রিয়েলমির দাবি, আপকামিং ডিভাইসটির বেঞ্চমার্ক স্কোর ২.৪৫ মিলিয়ন, যা একে ২৫০০-৩০০০ ইউয়ান (প্রায় ২৯,০০০-৩৫,৫০০ টাকা) দামের মধ্যে সেরা পারফরম্যান্স দেওয়া ফোন করে তুলবে।

রিয়েলমি নিও ৭ টার্বো স্মার্টফোনে 1.5K রেজোলিউশনের ডিসপ্লে, ৭০০০ এমএএইচ ব্যাটারি, এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা আছে। এটি ১৬ জিবি LPDDR5X র‌্যাম এবং ১ টিবি UFS 4.0 স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলো হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (OIS সহ), ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর।

এদিকে কয়েকটি রিপোর্টে বলা হয়েছে Realme Neo 7 Turbo ফোনটি আগামী সপ্তাহে আসা Realme GT 7 এর একটি গ্লোবাল রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17