জয়েন করুন

7200mAh ব্যাটারি সহ আসছে Realme Neo 7 Turbo, শুরু হল প্রি-অর্ডার, ফাঁস ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 26, 2025 9:02 PM

রিয়েলমি তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme Neo 7 Turbo আগামী ২৯ মে চীনে লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই ডিভাইসটি চীনের টেলিকমিউনিকেশন অথরিটি TENAA-র থেকে ছাড়পত্র পেয়েছে। পাশাপাশি, রিয়েলমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে ফোনটির বিভিন্ন ফিচার টিজ করছে। আজ থেকে Realme Neo 7 Turbo এর প্রি-অর্ডারও শুরু হয়ে গেছে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটির ভ্যারিয়েন্ট ও কালার অপশনও জানা গেছে।

Realme Neo 7 Turbo এর ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি নিও ৭ টার্বো এর সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি বড় AMOLED স্ক্রিন, যার রেজোলিউশন ২৮০০x১২৮০ পিক্সেল অর্থাৎ ১.৫কে। ফোনটির পরিমাপ ১৬২.৪২x৭৬.১৩x৮.৭৯ মিমি এবং ওজন প্রায় ২০৫.৭ গ্রাম। রিয়েলমি নিও ৭ টার্বো এর সামনে থাকবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।

পারফরম্যান্সের জন্য রিয়েলমি নিও ৭ টার্বো স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই চিপসেট ব্যবহার করা হবে। এর সঙ্গে থাকবে ৭২০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি GT Performance Engine 2.0 সহ আসবে, যা গেমারদের জন্য উচ্চ ফ্রেম রেট সাপোর্ট নিশ্চিত করবে।

এটি চারটি স্টোরেজ অপশনে পাওয়া যাবে – ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ। ডিভাইসটি ট্রান্সপারেন্ট গ্রে এবং ট্রান্সপারেন্ট ব্ল্যাক কালার অপশনে আসবে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17