জয়েন করুন

Realme P3 Lite 5G সস্তায় 32 মেগাপিক্সেল ক্যামেরা ও 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, কেনা যাবে 9499 টাকা থেকে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 13, 2025 11:56 PM

রিয়েলমি আজ ভারতে তাদের নতুন স্মার্টফোন Realme P3 Lite 5G লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে ১০,৪৯৯ টাকা থেকে। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে ডিভাইসটির বিক্রি শুরু হবে। এতে আছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি। আর ফোনটি মাত্র ৭.৯৪ মিমি পুরু। এতে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্ট বডি ও ৩২ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত। আসুন Realme P3 Lite 5G এর দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

Realme P3 Lite 5G এর দাম ও উপলব্ধতা

Realme P3 Lite 5G হ্যান্ডসেটের ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০,৪৯৯ টাকা। আবার এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের মূল্য ধার্য করা হয়েছে ১১,৪৯৯ টাকা। ব্যাঙ্ক অফারে ফোনটি ৯,৪৯৯ টাকা থেকে কেনা যাবে।

সেল ও কালার অপশন

রিয়েলমি পি৩ লাইট ৫জি স্মার্টফোনের সেল ২২ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে শুরু হবে। ফ্লিপকার্ট ছাড়াও কোম্পানির অফিসিয়াল সাইট থেকে ডিভাইসটি কেনা যাবে। এটি লিলি হোয়াইট, পার্পল ব্লসম এবং মিডনাইট লিলি কালার অপশনে পাওয়া যাবে।

Realme P3 Lite 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি পি৩ লাইট ৫জি ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ১৬০৪x৭২০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৬২৫ নিট পিক ব্রাইটনেস অফার করবে। এই ডিসপ্লে প্যানেলে রেইনওয়াটার স্মার্ট টাচ ফিচার সাপোর্ট করবে। আবার এই হ্যান্ডসেটে ArmorShell বিল্ড এবং মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স বডি রয়েছে, যা একে ২ মিটার পর্যন্ত উঁচু থেকে পড়ে গেলেও সুরক্ষিত রাখবে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া ডিভাইসটি আইপি৫৪ ওয়াটার ও ডাস্টপ্রুফ রেটিং সহ এসেছে।

পারফরম্যান্সের জন্য Realme P3 Lite 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। এটি ৬ জিবি পর্যন্ত ফিজিক্যাল র‍্যাম (+১২ জিবি ভার্চুয়াল র‍্যাম) এবং ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলে। মডেলটি গুগল জেমিনি সহ একাধিক AI ফিচার সহ এসেছে, যারমধ্যে আছে এআই ক্লিয়ার ফেস, এআই স্মার্ট সিগন্যাল অ্যাডজাস্টমেন্ট।

ফটোগ্রাফির জন্য Realme P3 Lite 5G এর পিছনে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে।

কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে ফোনটি ফুল চার্জে ১৪ ঘন্টারও বেশি সময় ধরে ইউটিউব দেখতে দেয়। আর পাঁচ মিনিট চার্জ দিলেই এটি ৪.৮ ঘন্টা পর্যন্ত কলিং এবং ১১ ঘন্টারও বেশি সময় ধরে মিউজিক শুনতে দেবে। আর এই ডিভাইসের ব্যাটারি চার বছর পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে