জয়েন করুন

আজই অফার শেষ, দুর্দান্ত ফিচারের Realme P3x 5G কিনুন ২০০০ টাকা ছাড়ে, মিস করলে পস্তাবেন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 26, 2025 1:29 PM

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে এসেছে Realme P3x 5G ও P3 Pro 5G স্মার্টফোন। এরমধ্যে সিরিজের বেস মডেলটি এখন সীমিত সময়ের জন্য বিশেষ ছাড়ে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। তবে অফারটা আজ, ২৬ জুন শেষ হয়ে যাবে। সুতরাং যারা ফোন নেওয়ার কথা ভাবছেন, তারা আজ Realme P3x 5G কিনে নিতে পারেন। এই ডিভাইসে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর, ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।

Realme P3x 5G এর দাম ও অফার

রিয়েলমি পি৩এক্স ৫জি ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্ট এখন অফারের সাথে ১১,৬৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আর ৮ জিবি র‌্যাম মডেলটির দাম পড়বে ১২,৬৯৯ টাকা। ক্রেতারা ১,০০০ টাকা সরাসরি ডিসকাউন্ট পাবেন, সঙ্গে রয়েছে ১,৩০০ টাকা ডিসকাউন্ট কুপন। এই অফার সহ রিয়েলমি পি৩এক্স ৫জি কিনতে আপনাকে Flipkart অথবা Realme India-এর নিজস্ব ওয়েবসাইটে ঢুঁ মারতে হবে।

Realme P3x 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি পি৩এক্স ৫জি স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে চলে। এতে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট আছে।

Realme P3x 5G এর পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

কোম্পানির তরফে বলা হয়েছে যে, ফোনটি একবার চার্জ দিলে দিনভর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। আর এটি IP68 ও IP69 রেটিং সহ আসায় জল ও ধুলো থেকেও নিরাপদ থাকবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন