জয়েন করুন

লঞ্চের আগেই দাম ফাঁস, Realme P4x তিনটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হচ্ছে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: November 30, 2025 2:25 PM

Realme একটি নতুন মিড রেঞ্জ ফোন বাজারে আনতে চলেছে। আসন্ন এই ডিভাইসটির নাম Realme P4x। আগামী ৪ ডিসেম্বর ভারতে স্মার্টফোনটি লঞ্চ হবে। লঞ্চের আগে টিপস্টার অভিষেক যাদব হ্যান্ডসেটটির তিনটি ভ্যারিয়েন্টের দাম ফাঁস করেছেন। এর আগে জানা গিয়েছিল যে, Realme P4x ফোনে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা প্রসেসর, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৭০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।

Realme P4x এর ভারতে দাম (ফাঁস)

টিপস্টারের X পোস্ট অনুযায়ী, Realme P4x এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ১৫,৯৯৯ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হবে ১৭,৪৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১৯,৪৯৯ টাকা।

Realme P4x এর স্পেসিফিকেশন ও ফিচার

টিপস্টার বলেছেন যে Realme P4x ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা চিপসেট। এতে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেল থাকবে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। সাথে দেওয়া হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Realme C85 লঞ্চ হয়েছে

গত ২৮শে নভেম্বর ভারতে Realme C85 স্মার্টফোন লঞ্চ হয়েছে। এতে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের আছে। দাম শুরু হয়েছে ১৫,৪৯৯ টাকা থেকে। এতে আছে ৬.৮ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১২০০ নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস সাপোর্ট করবে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ৭০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে