জয়েন করুন

রেডমির নয়া চমক সস্তায়, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ করল দুর্দান্ত ফোন

avatar
Written By : Ankita Mondal
Updated Now: March 29, 2025 9:56 PM

ঢাকঢোল না পিটিয়ে ফের একটি নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করল শাওমি। নতুন মডেলটির নাম Redmi 13X। ফোনটিতে FHD+ ডিসপ্লে, IP63 ওয়াটার রেজিট্যান্স, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, MediaTek Helio G91 Ultra প্রসেসর এবং ৫,০৩০ এমএএইচ ব্যাটারির মতো বৈশিষ্ট্য রয়েছে। এটি Android 14 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে হাইপারওএস অপারেটিং সিস্টেমে রান করে। চলুন ফোনটির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Redmi 13x: স্পেসিফিকেশন ও ফিচার্স

রেডমি ১৩এক্স এর সামনের দিকে ৬.৭৯ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। মিডিয়াটেক হেলিও জি৯১ আলট্রা চিপসেটে চলে এই ফোন। সর্বাধিক ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ উপলব্ধ। ফোনটি আইপি৫৩ রেটেড জল-প্রতিরোধী চ্যাসিস সহ এসেছে। পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা হয়েছে। সফটওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিন রয়েছে।

ফটোগ্রাফির জন্য, রেডমি ১৩এক্স এর পিছনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা বর্তমান। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। সবশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, হ্যান্ডসেটটি ৫,০৩০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Redmi 13x: মূল্য এবং লভ্যতা

এই মুহূর্তে রেডমি ১৩এক্স ভিয়েতনামে লঞ্চ হয়েছে। সেখানে ডিভাইসটির প্রারম্ভিক দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৬০০ টাকা। এটি ভারতীয় বাজারে আসবে কিনা, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17