Redmi 15A 5G ভারতে 6300mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম শুরু 12999 টাকা থেকে

Xiaomi এর সাব ব্র্যান্ড রেডমি আজ ভারতে তাদের নতুন 5G ফোন Redmi 15A 5G লঞ্চ করল। ডিভাইসটির দাম শুরু হয়েছে ১২,৯৯৯ টাকা থেকে। এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ইউনিসক টি৮৩০০ ৫জি চিপসেট, ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৬৩০০ এমএএইচ ব্যাটারি। আবার Redmi 15A 5G মডেলটি তিনটি কালার অপশন ও তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Redmi 15A 5G এর ভারতে দাম
ভারতে Redmi 15A 5G এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। আবার এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেল ১৪,৪৯৯ টাকায়, আর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেল ১৬,৪৯৯ টাকায় কেনা যাবে। এটি এসি ব্ল্যাক, অওসাম ব্লু ও অ্যামেজ পার্পেল কালার অপশনে এসেছে। ফোনটি আগামী ৩ এপ্রিল Flipkart, Mi.com এবং শাওমি স্টোর থেকে পাওয়া যাবে।
Redmi 15A 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
রেডমি ১৫এ ৫জি মডেলের সামনে ৬.৯ ইঞ্চি এইচডি প্লাস স্ক্রিন রয়েছে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৮৩০০ ৫জি চিপসেট। হ্যান্ডসেটটি ৬ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার microSD কার্ড ব্যবহার করে স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনের পিছনে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। কোম্পানির তরফে বলা হয়েছে দিনের আলোতে ভালো ছবি আসবে। যদিও লো-লাইট পারফরম্যান্স কেমন হবে তা জানা যায়নি।
পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 15A 5G মডেলে ৬৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি একবার চার্জে ডিভাইসটি দুদিন পর্যন্ত চলবে ।এই ব্যাটারি ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। সাথে রিভার্স চার্জিংও সাপোর্ট করবে।
হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ কাস্টম স্কিনে চলবে। এতে একাধিক AI ফিচার যেমন গুগল জেমিনি, সার্কেল টু সার্চ ইত্যাদি রয়েছে। এতে রেডমি চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি প্যাচ দেবে।

