জয়েন করুন

Redmi A7 Pro 5G বড় ডিসপ্লে ও ব্যাটারি সহ লঞ্চ হল, দাম শুরু ১১,৪৯৯ টাকা থেকে

avatar
Written By : Ananya Sarkar
Updated Now: April 13, 2026 4:47 PM

সোমবার ভারতে লঞ্চ হল Redmi A7 Pro 5G। গ্লোবাল মার্কেটে আসার প্রায় দুই সপ্তাহ পরে এটি ভারতের বাজারেও এন্ট্রি নিল। দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসা ডিভাইসটি ১৩,০০০ টাকার কমে পাওয়া যাবে। বাজেট রেঞ্জের এই ফোনে আছে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৯ ইঞ্চি ডিসপ্লে। আবার এতে অক্টা কোর Unisoc T8300 প্রসেসর ও ৬৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে।

Redmi A7 Pro 5G এর দাম ও উপলব্ধতা

ভারতে Redmi A7 Pro 5G‌ ফোনটির ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১১,৪৯৯ টাকা। আবার এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১২,৪৯৯ টাকা। এটি ব্ল্যাক, মিস্ট ব্লু ও সানসেট অরেঞ্জ কালার অপশনে এসেছে। ডিভাইসটি আগামী ১৫ এপ্রিল Flipkart এবং Xiaomi-র অফিসিয়াল অনলাইন স্টোর থেকে কেনা যাবে।

ডিসপ্লে ও সফটওয়্যার

রেডমির এই হ্যান্ডসেটের সামনে ৬.৯ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৮০০ নিটস। এই ডিসপ্লে TÜV Low Blue Light সার্টিফিকেশন সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ কাস্টম স্কিনে চলবে। কোম্পানি বলছে স্মার্টফোনটি চার বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে।

পারফরম্যান্স ও স্টোরেজ

পারফরম্যান্সের জন্য রেডমি এ৭ প্রো ৫জি মডেলে অক্টা-কোর Unisoc T8300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৪ জিবি LPDDR4x র‌্যাম ও সর্বোচ্চ ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ পাওয়া যাবে। ব্যবহারকারীরা চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়াতে পারবেন। আবার এই ফোনে Gemini এবং গুগলের সার্কেল টু সার্চ ফিচার উপস্থিত।

ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/২.০ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি সেকেন্ডারি সেন্সর। আর সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

Redmi A7 Pro 5G‌ ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৭ ওয়াট রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। আবার এতে IP52 রেটিং রয়েছে, ফরে হালকা ধুলো বা জল ছিটে লাগলেও সমস্যা হবে না।

আরও পড়ুন

প্লাস কী ফিচার সহ বাজারে এন্ট্রি নিচ্ছে Oppo Reno 16 সিরিজ Infinix Note 60 Pro সাড়া জাগিয়ে লঞ্চ হল, অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লের সাথে বড় চমক Redmi A7 Pro 5G আজ লঞ্চ হচ্ছে, 6300mAh ব্যাটারি সহ থাকবে AI ফিচার অফারের ফুলঝুড়ি, ২০০MP ক্যামেরার Vivo V70 FE কেনার দারুন সুযোগ Vivo ও iQOO ফোনে আসছে Android 17 আপডেট, আপনার ডিভাইস লিস্টে আছে?