জয়েন করুন

আসছে ফ্ল্যাগশিপ কিলার Redmi K80 Ultra, ৭৪১০mAh ব্যাটারি সহ থাকবে লাইট হান্টার ৮০০ ক্যামেরা সেন্সর

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 24, 2025 10:50 PM

রেডমি তাদের নতুন বাজেট ফ্ল্যাগশিপ ফোন Redmi K80 Ultra শীঘ্রই লঞ্চ করতে চলেছে। গত কয়েক বছর ধরেই এই সিরিজটি “ফ্ল্যাগশিপ কিলার” হিসেবে পরিচিত লাভ করেছে। আসন্ন ডিভাইসটি সেই ধারা বজায় রাখবে। স্মার্টফোনটি স্প্রুস গ্রীন, আইস ব্লু, মুন রক হোয়াইট, আর স্যান্ডস্টোন গ্রে কালার অপশনে আসবে বলে জানা গেছে। আসুন লঞ্চের আগে Redmi K80 Ultra সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Redmi K80 Ultra এর ডিজাইন ও স্পেসিফিকেশন

ডিজাইন ও ডিসপ্লে: রেডমি কে৮০ স্টাইলিশ ডিজাইন সহ আসবে। এর সামনে ও পিছনে ফ্ল্যাট প্যানেল, পাশে মেটাল ফ্রেম, আর পিছনে ফাইবারগ্লাসে মোড়া থাকবে। ফোনটি ৮.১৮ মিমি পুরু হবে, ওজন ২১৯ গ্রাম। এটি IP68 ও IP69 রেটিং সহ এসেছে।

রেডমি কে৮০ এর সামনে‌ দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি বড়সড় ফ্ল্যাট M9 ডিসপ্লে, যার রেজোলিউশন ফুল এইচডি প্লাস, রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ, এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৩২০০ নিট।

প্রসেসর ও ব্যাটারি

রেডমি কে৮০ ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট ব্যবহার করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭৪১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।

সাউন্ড সিস্টেমের কথা বললে, এতে ডুয়াল স্টেরিও স্পিকার উপস্থিত থাকবে। ফোনটি ১১১৫ কো-অ্যাক্সিয়াল ড্রাইভার, আর হ্যাপটিক ফিডব্যাকের জন্য ০৯১৬সি এক্স-অ্যাক্সিস মোটর সহ আসবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Redmi K80 Ultra ফোনের পিছনে দেখা যাবে ৫০ মেগাপিক্সেল লাইট হান্টার ৮০০ প্রাইমারি সেন্সর (সম্ভবত OmniVision-এর কাস্টম সেন্সর), যার সাথে OIS সাপোর্ট করবে। সঙ্গে থাকবে ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ২০ মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যাবে

কবে আসছে

আগামী ২৬ জুন চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে রেডমি। এই ইভেন্টেই Redmi K80 Ultra লঞ্চ করা হবে বলে মনে হচ্ছে। দামের বিষয়ে কোম্পানির তরফে এখনও কিছু না জানানো হলেও, আমাদের বিশ্বাস এটি চ্যালেঞ্জিং দামে লঞ্চ হবে।

আরও পড়ুন

Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা iQOO 16 আসছে 2K ডিসপ্লে, Snapdragon প্রসেসর ও 8500mAh ব্যাটারির সাথে Poco M8x 5G গোল্ড ফিনিশ ক্যামেরা ডিজাইন সহ লঞ্চ হচ্ছে, Flipkart থেকে কেনা যাবে Moto G Max ভারতে লঞ্চ, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে Snapdragon প্রসেসর Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে