জয়েন করুন

ফোনে Lamborghini এর ছোঁয়া, লঞ্চ হল Redmi K90 Pro Max Championship স্মার্টফোন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: October 25, 2025 8:53 AM

স্পোর্টস কার কোম্পানি Lamborghini এর সাথে হাত মিলিয়ে হাত মিলিয়ে Redmi K90 Pro Max-এর একটি স্পেশাল এডিশন মডেল লঞ্চ করল Xiaomi। এর নাম রাখা হয়েছে Redmi K90 Pro Max Championship। কোম্পানি চীনা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট উইবো-তে ডিভাইসটি সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছে। এই স্মার্টফোনে ব্যবহারকারীরা আল্ট্রা প্রিমিয়াম ডিজাইন এবং হাই-এন্ড পারফরম্যান্স পাবেন। আর এই ডিভাইসটিকে Lamborghini-এর Squadra Corse মোটরস্পোর্ট ডিভিশনের সহযোগিতায় বানানো হয়েছে বলে জানানো হয়েছে।

এই ডিভিশন Lamborghini-এর ওয়ার্ল্ড এন্ড্যুরেন্স চ্যাম্পিয়নশিপের মতো রেসিং বিভাগগুলি দেখভাল করে। তাই Redmi K90 Pro Max Championship মডেলটি ফাস্ট এবং পাওয়ার ফিল দেয় এমন রেস-ইনস্পায়ারড ডিজাইন অফার করবে বলে কোম্পানির দাবি। এতে মেটাল ক্রেটার-স্টাইল ক্যামেরা এনক্লোজার রয়েছে। যদিও এর স্পেসিফিকেশন প্রায় সাধারণ Redmi K90 Pro Max এর মতোই রাখা হয়েছে।

Redmi K90 Pro Max Championship এর স্পেসিফিকেশন ও ফিচার

নতুন রেডমি কে৯০ প্রো ম্যাক্স চ্যাম্পিয়নশিপ ডিভাইসে পারফরম্যান্সের জন্য স্ট্যান্ডার্ড মডেলের মতো স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর দেওয়া হয়েছে। এটি কোয়ালকমের এবছরের ফ্ল্যাগশিপ চিপসেট। এর সাথে ডি২ এআই গ্রাফিক্স চিপ যুক্ত করা হয়েছে, যা গেমিং এবং মাল্টিমিডিয়া অভিজ্ঞতা আরও উন্নত করবে। পাশাপাশি, এতে ইন্টেলিজেন্ট পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেমও উপস্থিত।

স্ট্যান্ডার্ড Redmi K90 Pro Max ফোনে ২.১ স্টেরিও সিস্টেম ছিল, যা Bose এর সঙ্গে ডেভেলপ করা হয়েছে। এছাড়া এতে দুটি সুপার লিনিয়ার স্পিকারও দেওয়া হয়েছিল। কিন্তু Champion Edition থেকে Sound by Bose ব্র্যান্ডিং সরানো হয়েছে। তবে এতে কী স্পিকার রয়েছে তা এখনও জানা যায়নি।

এদিকে Redmi K90 Pro Max Championship এডিশনে আইপি৬৮ রেটিং পাওয়া যাবে, যা এটিকে জল এবং ধুলো থেকে নিরাপদ রাখবে। অর্থাৎ এই স্মার্টফোনটি কেবল পারফরম্যান্সে নয়, বিল্ড-কোয়ালিটিতেও প্রিমিয়াম ফিল দেবে। এছাড়া এতে আছে ৬.৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল আরজিবি কালার সিমুলেশন এবং ডিসি ডিমিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য এর ক্যামেরা সেটআপে ৫এক্স পেরিস্কোপ টেলিফটো লেন্স, ১০এক্স লসলেস জুম এবং ওআইএস সাপোর্ট সহ লাইট হান্টার ৯৫০ সেন্সর, ১/১.৩১ ইঞ্চির বড় প্রাইমারি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স দেওয়া হয়েছে।

Redmi K90 Pro Max Championship এর দাম

Redmi K90 Pro Max Champion Edition এর চীনে দাম রাখা হয়েছে ৪,০০০ ইউয়ান (প্রায় ৫০,০০০ টাকা)। এই ফোনটি রেডমির প্রিমিয়াম রেঞ্জে নতুন সংযোজন বলা চলে। বর্তমানে এটি কেবল চীনে পাওয়া যাবে। গ্লোবাল মার্কেটে ডিভাইসটি লঞ্চ হবে কিনা তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন

Samsung W27 প্রিমিয়ার রেঞ্জে ২০০MP ক্যামেরা সহ লঞ্চ হল Lava Diwali Sale 2026: দিওয়ালি সেলে বিশেষ অফারে ৮৯৯ টাকা থেকে লাভা স্মার্টফোন iQOO Neo 12 লঞ্চ হল ৯০০০mAh ব্যাটারি ও সেরা ডিসপ্লের সাথে Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা