জয়েন করুন

Redmi K90 Ultra আগামীকাল লঞ্চ হচ্ছে, স্ন্যাপড্রাগন প্রসেসর সহ থাকবে 8000mAh ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2026 8:34 AM

প্রতীক্ষা শেষে এবার বাজারে আসছে Redmi K90 Ultra। সম্প্রতি সংস্থার তরফে জানানো হয়েছে, আগামীকাল ৩০ জুন চীনে লঞ্চ হবে নতুন হ্যান্ডসেটটি। ইতিমধ্যেই এই সিরিজের অধীনে Redmi K90, K90 Pro এবং K90 Max মডেল তিনটি আত্মপ্রকাশ করেছে। এবার এই লিস্টে যোগ হতে চলেছে K90 Ultra। লঞ্চের তারিখ জানানোর পাশাপাশি কোম্পানি আসন্ন স্মার্টফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। এই প্রতিবেদনে আমরা ডিভাইসটির ডিজাইন, কুলিং সিস্টেম এবং প্রসেসর সহ বিভিন্ন তথ্য শেয়ার করবো।

৩০ জুন চীনে লঞ্চ হবে Redmi K90 Ultra

চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে শাওমি নিশ্চিত করেছে যে রেডমি কে৯০ আল্ট্রা আগামী ৩০ জুন সন্ধ্যা ৭টায় (ভারতীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিট) চীনে লঞ্চ হবে। এটি স্পেস সিলভার সহ একাধিক কালার ভ্যারিয়েন্টে আসবে।

ডিজাইনের কথা বললে আপকামিং মডেলের সাথে Redmi K90 Max এর বেশ মিল থাকবে। এর পিছনে বড় অনুভূমিক ক্যামেরা মডিউল দেখা যাবে, যেখানে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে।

তাপ নিয়ন্ত্রণে বিশেষ কুলিং ব্যবস্থা

হ্যান্ডসেটটির অন্যতম আকর্ষণ হিসেবে ক্যামেরা মডিউলের নিচে থাকবে একটি এয়ার আউটলেট। এটি অ্যাক্টিভ কুলিং ফ্যানের জন্য তৈরি করা একটি বিশেষ ভেন্ট বলেই আমাদের অনুমান। অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণ করতে এই কুলিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে।

পারফরম্যান্সের জন্য Snapdragon 8 Elite চিপসেট

শাওমি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে Redmi K90 Ultra মডেলে কোয়ালকমের ২০২৪ সালের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে। ডিভাইসটির থার্মাল সলিউশন আগের তুলনায় আরও উন্নত করা হয়েছে। কুলিং সিস্টেমের সাথে‌ মিলে এটি দীর্ঘ সময় পর্যন্ত সর্বোচ্চ পারফরম্যান্স ধরে রাখতে সাহায্য করবে। রেডমির দাবি অনুযায়ী, উচ্চ গ্রাফিক্স সেটিংসে 3D টার্ন-বেসড গেম টানা ৬০ মিনিট চালানোর পরেও ফোনটি স্থিতিশীল ফ্রেম রেট বজায় রাখতে পারবে।

অন্যান্য স্পেসিফিকেশন কেমন হবে

বিভিন্ন রিপোর্ট ও টিপস্টারদের দৌলতে জানা গেছে, Redmi K90 Ultra স্মার্টফোনে ৬.৮৯ ইঞ্চি ১.৫কে এলটিপিএস ওএলইডি ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট হবে ১৬৫ হার্টজ পর্যন্ত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৮০০০ এমএএইচ বা তারও বেশি ক্ষমতার ব্যাটারি দেওয়া হতে পারে। এর অন্যান্য ফিচারের মধ্যে থাকবে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৬৮ রেটিং।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি