জয়েন করুন

চোখ ফেরানো দায়, Redmi Note 14 সিরিজ লঞ্চ হল নতুন স্যান্ড গোল্ড কালার অপশনে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 9, 2025 6:17 PM

চলতি বছরের মার্চে যখন শাওমি তাদের Redmi Note 14 Pro+ মডেলটির ঝকঝকে গোল্ড কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করেছিল, তখনই বোঝা গিয়েছিল যে সিরিজের বাকি মডেলগুলিরও নতুন কালার অপশন আসতে চলেছে। এবার সেই ইঙ্গিত মিলে গেল; নতুন স্যান্ড গোল্ড ফিনিশ সহ বাজারে এল Redmi Note 14 সিরিজের আরও তিনটি ফোনকে। তবে সব মডেল নয়, একটি ৫জি ভার্সন আপাতত এই লিস্টের বাইরে থাকছে।

Redmi Note 14 সিরিজ স্যান্ড গোল্ড কলার ভ্যারিয়েন্ট সহ লঞ্চ হল

স্যান্ড গোল্ড কালার সহ রেডমি নোট ১৪ ফোনগুলি আগের তুলনায় আরও বেশি প্রিমিয়াম লুক দিচ্ছে, এক কথায় চোখ টানার মতো। আপাতত এগুলি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। ভারতীয় বাজারে এই স্যান্ড গোল্ড ভার্সন কবে আসবে বা আদৌ আসবে কিনা, সে ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।

কোন কোন মডেল নতুন স্যান্ড গোল্ড কালার সহ পাওয়া যাচ্ছে

নতুন স্যান্ড গোল্ড কালার অপশনে পাওয়া যাবে Redmi Note 14 4G, Redmi Note 14 Pro 4G এবং Redmi Note 14 Pro 5G মডেল‌ তিনটি। তবে বেস Redmi Note 14 5G মডেলটি এই লিস্টে নেই।

Redmi Note 14 সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার

এদিকে রঙ ছাড়া এই ফোনগুলির হার্ডওয়্যার বা স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই রেডমি ১৪ সিরিজে ৬.৬৭ ইঞ্চি বড় AMOLED ডিসপ্লে থাকছে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। আর রেডমি নোট ১৪ ৪জি ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। অন্যদিকে, দুইটি প্রো মডেলে ২০০ মেগাপিক্সেল প্রধান সেন্সরের সঙ্গে ৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

চিপসেটের দিকেও কোনো আপডেট নেই। রেডমি ১৪ ৪জি স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক হেলিও জি৯৯ আল্ট্রা, প্রো ৪জি ভার্সনে হেলিও জি১০০ আল্ট্রা, আর নোট ১৪ প্রো ৫জি চালিত হচ্ছে ডাইমেনসিটি ৭৩০০ আল্ট্রা প্রসেসর সহ।

ভারতে Redmi Note 14 সিরিজের দাম

ভারতে অ্যামাজন ইন্ডিয়ায় Redmi Note 14 5G-এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা। আর Note 14 Pro 4G-এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভার্সন কেনা যাচ্ছে ২৩,৫৪৯ টাকায়।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে