জয়েন করুন

Redmi Note 17, Note 17 Pro, Note 17 Pro Max 5G এর দাম ফাঁস, দেখা মিলল NBD ডেটাবেসে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 28, 2026 12:51 PM

Redmi Note 17 সিরিজ শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই চীনে এই সিরিজের ডিভাইসগুলি আত্মপ্রকাশ করেছে। এবার এগুলি বিশ্ববাজারে আসছে। আজ নয়া একটি রিপোর্ট থেকে Redmi Note 17, Note 17 Pro, Note 17 Pro Max 5G এর ইউরোপিয়ান ভ্যারিয়েন্টের দাম ফাঁস হয়েছে। এদিকে Redmi Note 17 Pro 5G মডেলটি সম্প্রতি একটি ইমপোর্ট-এক্সপোর্ট ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। সেখান থেকে ডিভাইসটির মডেল নম্বর, মেমোরি কনফিগারেশন এবং শিপমেন্ট-সংক্রান্ত তথ্য সামনে এসেছে।

Redmi Note 17, Note 17 Pro, Note 17 Pro Max 5G এর দাম ফাঁস

সম্প্রতি YTECHB তাদের প্রতিবেদনে Redmi Note 17 4G, Note 17 5G, Note 17 Pro 5G, and Note 17 Pro Max 5G এর দাম ফাঁস করেছে।‌

প্রতিবেদন অনুযায়ী রেডমি নোট ১৭ ৪জি এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ২৫০ ইউরো (প্রায় ২৭,০০০ টাকা)। অন্যদিকে, ৬ জিবি র‌্যাম+ ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকবে ৩০০ ইউরো (প্রায় ৩৩,০০০ টাকা)। স্মার্টফোনটি ব্ল্যাক , ব্লু ও পার্পেল কালার অপশনে আসবে।

আর রেডমি নোট ১৭ ৫জি এর ৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৪০০ ইউরো (প্রায় ৪৪,০০০ টাকা)। একই স্টোরেজ ও র‌্যাম কনফিগারেশনের রেডমি নোট ১৭ প্রো এর দাম রাখা হতে পারে ৫০০ ইউরো (প্রায় ৫৫,০০০ টাকা)।

এছাড়া, এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল Redmi Note 17 Pro Max 5G এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হতে পারে ৬০০ ইউরো (প্রায় ৬৫,০০০ টাকা)।

Redmi Note 17 Pro উপস্থিত হল NBD ডেটাবেসে

এদিকে The Tech Outlook এর রিপোর্ট থেকে জানা গেছে, শাওমির একটি স্মার্টফোন NBD ইমপোর্ট ও এক্সপোর্ট ডেটাবেসে 2607DRA18G মডেল নম্বরসহ তালিকাভুক্ত হয়েছে। যদিও এখানে ডিভাইসটির নাম উল্লেখ নেই। তবে রিপোর্টে বলা হয়েছে, এটি আসলে চীনে লঞ্চ হওয়া Redmi Note 17 Pro 5G মডেল হবে।

ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে

টিপস্টার Kacper Skrzypek (@kacskrz) দাবি করেছেন, Redmi Note 17 Pro এর গ্লোবাল ভ্যারিয়েন্টে ৮৩৪০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। যেখানে, চীনা মডেলে রয়েছে ৯০০০ এমএএইচ ব্যাটারি। তবে এর ভারতীয় মডেলে ৯০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে বলে টিপস্টার জানিয়েছেন।

আরও পড়ুন

Pixel 11 সিরিজ লঞ্চের আগেই Google Pixel 11a এর কোডনেম ফাঁস Realme C100x ফোনের বিক্রি শুরু, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা ফোনের Samsung ফোনে আসছে Android 17 ভিত্তিক One UI 9 আপডেট, পরীক্ষা শুরু Redmi Turbo 6 Max আসছে ৭ ইঞ্চি ডিসপ্লে ও ১০০০০mAh ব্যাটারির সাথে দাম বাড়ল Samsung এর ৭টি Galaxy স্মার্টফোনের, কোন কোন মডেল দেখুন