জয়েন করুন

Redmi Turbo 4 বিশাল বড় 6550mAh ব্যাটারি সহ আগামীকাল লঞ্চ হচ্ছে, থাকবে এই চমৎকার ফিচার

avatar
Written By : Suman Patra
Updated Now: April 14, 2025 11:12 AM

রেডমির নতুন স্মার্টফোন Redmi Turbo 4 আগামীকাল অর্থাৎ 2 জানুয়ারি চীনে লঞ্চ হতে চলেছে। তবে তার আগেই এর অনেক স্পেসিফিকেশন সামনে এসেছে। জানা গেছে এটি মিডিয়াটেকের অক্টা-কোর ডাইমেনসিটি 8400-আল্ট্রা চিপসেটের সাথে লঞ্চ হওয়া প্রথম স্মার্টফোন হবে। আসন্ন ডিভাইসের ডিজাইন ও কালার অপশন ইতিমধ্যেই ফাঁস হয়েছে। আজ আবার Redmi Turbo 4 এর ব্যাটারি ও বিল্ড কোয়ালিটি টিজ করেছে সংস্থাটি। এই ফোনে পাওয়ারফুল ব্যাটারি ও IP69 রেটিং থাকবে। আর এর ক্যামেরা ডিজাইন আইফোন 16-এর মতো হবে। রিপোর্ট অনুযায়ী, এটি পোকো X7 প্রো নামে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে।

Redmi Turbo 4 এর বেসিক স্পেসিফিকেশন (সম্ভাব্য)

চীনের সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে রেডমি জানিয়েছে, রেডমি টার্বো 4 মডেলে থাকবে 6550mAh ব্যাটারি। আবার আরেকটি পোস্টে সংস্থাটি জানিয়েছে, ধুলো-জল থেকে সুরক্ষা দিতে ফোনটি IP66, IP68 এবং IP69 রেটিংয়ের সঙ্গে আসবে। রেডমি আগেই নিশ্চিত করেছিল যে এটি ‘লাকি ক্লাউড হোয়াইট’ কালার অপশনে লঞ্চ হবে। আবার রেডমি টার্বো 4 স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আল্ট্রা চিপসেট থাকবে এবং ফটোগ্রাফির জন্য OIS সাপোর্ট সহ 1/1.5-ইঞ্চি 50-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে।

সাম্প্রতিক গিকবেঞ্চ লিস্টিং নিশ্চিত করেছে যে রেডমি টার্বো 4 সম্ভবত অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক হাইপারওএস 2.0 কাস্টম স্কিনে চলবে এবং এটি 16 জিবি পর্যন্ত র‌্যাম ও 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ সহ আসবে। সম্প্রতি আবার টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন রেডমি টার্বো 4 এর ছবি ফাঁস করে জানিয়েছিল যে এটি তিনটি কালারে পাওয়া যাবে – ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু।

Redmi Turbo 4 এর অন্যান্য বিশেষ ফিচার

Redmi Turbo 4 ফোনে 120Hz রিফ্রেশ রেট, 3200 নিটস পিক ব্রাইটনেস লেভেল, HDR10+ সাপোর্ট এবং কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন সহ 6.67-ইঞ্চি 1.5K OLED ডিসপ্লে থাকবে। এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যাতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর থাকতে পারে। সেলফির জন্য এর সামনে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। এতে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

আরও পড়ুন

সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে Oppo Find X9s Pro আগামী সপ্তাহে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে প্লাস কী ফিচার সহ বাজারে এন্ট্রি নিচ্ছে Oppo Reno 16 সিরিজ