জয়েন করুন

Redmi Turbo 4 Pro বাজারে আসতেই ঝড় তুলবে, 16 জিবি র‌্যাম সহ পাওয়া যাবে 7550mAh ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 23, 2025 3:59 PM

Redmi Turbo 4 Pro নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। আগামীকাল অর্থাৎ ২৪ এপ্রিল ফোনটি লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই জানা গেছে এতে ৭৫৫০ এমএএইচ ব্যাটারি থাকবে। লঞ্চের একদিন আগে আজ Redmi Turbo 4 Pro মডেলটি বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম Geekbench-এ উপস্থিত হয়েছে। এখান থেকে ডিভাইসটির প্রসেসর, র‌্যাম ও অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে।

গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হল Redmi Turbo 4 Pro

গিকবেঞ্চ থেকে জানা গেছে রেডমি টার্বো ৪ প্রো মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট ব্যবহার করা হয়েছে। এখানে ফোনটি ১৬ জিবি র‌্যাম সহ উপস্থিত হয়েছে। তবে লঞ্চের সময় এর আরও একাধিক র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে। আব ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। স্বাভাবিকভাবেই এতে শাওমির হাইপারওএস কাস্টম স্কিন পাওয়া যাবে।

এর আগে জানা গিয়েছিল যে, রেডমি টার্বো ৪ প্রো ডিভাইসে ৬.৮৩ ইঞ্চি ফ্ল্যাট LTPS OLED ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন হবে ১২৮০x২৮০০ পিক্সেল। আর ফোনটি ১ টিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ সহ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য এতে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, যা OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) প্রযুক্তি সাপোর্ট করবে করবে। সাথে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Turbo 4 Pro স্মার্টফোনে দেওয়া হবে ৭,৫৫০ mAh ব্যাটারি, যা ৯০ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করবে। ফোনটি সাদা, কালো এবং সবুজ রঙে পাওয়া যাবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি