জয়েন করুন

Redmi Turbo 5 শীঘ্রই ৭,০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচার সহ বাজারে আসছে, পেল রেডিও সার্টিফিকেশন

avatar
Written By : Ananya Sarkar
Updated Now: October 13, 2025 12:22 PM

গত মাসে চীনে আত্মপ্রকাশ করেছে Xiaomi 17 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ। আর এমাসের শেষের দিকে কোম্পানি Redmi K90 এবং K90 Pro নামে দুটি মিড রেঞ্জ ফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এর পাশাপাশি ব্র্যান্ডটি Redmi Turbo 5 হ্যান্ডসেটটিও বাজারে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে। কারণ এই ডিভাইসটি এখন চীনের রেডিও সার্টিফিকেশন লাভ করেছে। আসুন এই আপকামিং রেডমি স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে জেনে নেওয়া যাক।

Redmi Turbo 5 পেল রেডিও সার্টিফিকেশন

2511FRT34C মডেল নম্বর সহ একটি নতুন শাওমি / রেডমি ব্র্যান্ডের ডিভাইস চীনের রেডিও সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন পেয়েছে। আগের একটি রিপোর্ট থেকে সামনে এসেছিল যে, এই ডিভাইসটি Redmi Turbo 5 নামে আত্মপ্রকাশ করতে পারে। যদিও, রেডিও সার্টিফিকেশনে ফোনটির হার্ডওয়্যার সর্ম্পকে কিছু জানানো হয়নি, তবে এটি নিশ্চিত করেছে যে ডিভাইসটি খুব শীঘ্রই লঞ্চ হবে।

Redmi Turbo 5 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

বিভিন্ন রিপোর্ট মারফত সামনে এসেছে যে Redmi Turbo 5 হ্যান্ডসেটে ৬.৬৭ ইঞ্চির ফ্ল্যাট ওলেড এলটিপিএস (OLED LTPS) প্যানেল থাকতে পারে, যা ১.৫কে রেজোলিউশন অফার করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ আল্ট্রা চিপসেট, যা হাই মিড-রেঞ্জ স্ট্যান্ডার্ডের সাথে সঙ্গতিপূর্ণ পারফরম্যান্স অফার করবে। ডিভাইসটি ৭,০০০ এমএএইচ-এরও বেশি ক্ষমতার সেলের সাথে আসতে পারে। এটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ কাস্টম স্কিনে চলবে।

এর পাশপাশি শোনা যাচ্ছে যে, চীনে Redmi Turbo 5 ফোনটি গ্লোবাল মার্কেটে Poco X8 Pro নামে আত্মপ্রকাশ করবে, যার মধ্যে ভারত এর গুরুত্বপূর্ণ মার্কেটগুলির মধ্যে একটি হবে। Poco X8 Pro ইতিমধ্যেই ইউরোপের ইইসি (EEC) সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে অনুমোদন পেয়েছে। উভয় মডেলই এবছরের শেষের দিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও, রেডমি তাদের Turbo 5 ফোনের একটি ‘Pro’ সংস্করণের ওপর কাজ করছে বলেও জানা গেছে, যা আগামী বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে যে এতে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে এলটিপিএস ওলেড ডিসপ্লে, ৮,০০০ এমএএইচ থেকেও বড় ব্যাটারি ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে এবং এটি Poco F8 নামে বিশ্ববাজারে আসতে পারে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে