জয়েন করুন

10 হাজার টাকার Samsung Galaxy A06 এখন 8000 টাকার কমে, রয়েছে বড় ব্যাটারি ও ভালো ক্যামেরা

avatar
Written By : Ananya Sarkar
Updated Now: September 16, 2025 7:43 PM

যদি আপনি ৮০০০ টাকার কমে ভালো স্মার্টফোন কিনতে চান তাহলে সুখবর। আসলে ফ্লিপকার্টে Samsung Galaxy A06 মডেলের সাথে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এতে ডুয়েল ক্যামেরা, পাওয়ারফুল প্রসেসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এর সাথে পাওয়া যাবে বড় ডিসপ্লে ও অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম। এই ফোনের সাথে সরাসরি ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।

Samsung Galaxy A06 এর উপর বাম্পার অফার

Samsung Galaxy A06 এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ছিল ৯,৯৯৯ টাকা। তবে এখন এটি ২,৩০৮ টাকা ডিসকাউন্টের পর ৭,৬৯১ টাকায় ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। এর সাথে রয়েছে ৫০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার। অর্থাৎ ফোনটি ৭,১৯১ টাকায় অর্ডার করার সুযোগ রয়েছে।

যদিও অফার এখানে শেষ হয়নি। স্যামসাং গ্যালাক্সি এ০৬ কেনার সময় আপনি পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন। যদিও এই ভ্যালু নির্ভর করবে পুরানো ডিভাইসের অবস্থা ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Samsung Galaxy A06 এর ফিচার এবং স্পেসিফিকেশন

ডুয়েল সিমের স্যামসাং গ্যালাক্সি এ০৬ ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। এতে আছে এইচডি প্লাস রেজোলিউশন ও ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিন। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর ফটোগ্রাফির জন্য রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমরি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে, Samsung Galaxy A06 হ্যান্ডসেটে দুটি ওএস আপডেট এবং তিন বছর ধরে সিকিউরিটি আপডেট আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে নক্স সিকিউরিটি, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ও ৩.৫ মিমি অডিও জ্যাক।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন