জয়েন করুন

Samsung এর ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন ৬ হাজার টাকার কমে হবে আপনার, আজই অফার শেষ

avatar
Written By : Ankita Mondal
Updated Now: February 19, 2025 8:36 PM

ফ্লিপকার্টে চলমান OMG সেলে গত বছর লঞ্চ হওয়া স্যামসাংয়ের একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন আরও কম দামে বিক্রি হচ্ছে। লঞ্চের পর থেকে সবচেয়ে সস্তায় কেনা যাবে এই ফোন। আমরা কথা বলছি স্টাইলিশ লেদার ডিজাইন ও দারুণ সব ফিচার সহ আসা Samsung Galaxy F05 সম্পর্কে। ডিভাইসটি ভারতে ৮,০০০ টাকার কমে লঞ্চ হলেও, এখন এটি ৬,০০০ টাকার কমে কিনে নেওয়া যাবে। তবে মনে রাখবেন ফ্লিপকার্ট ওএমজি সেল আজ রাতেই শেষ হচ্ছে।

Samsung Galaxy F05 এর সাথে বাম্পার ডিসকাউন্ট অফার

স্যামসাং গ্যালাক্সি এফ০৫ এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৭,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে এই ফোনটি বর্তমানে ফ্লিপকার্টে ১,৫০০ টাকা সরাসরি ডিসকাউন্টে মাত্র ৬,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

এর সাথে আরও ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। যার জন্য ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। আবার পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এটি কিনলে ৪০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে এক্সচেঞ্জ ডিসকাউন্ট সম্পূর্ণ নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর। স্যামসাং গ্যালাক্সি এফ০৫ টোয়াইলাইট ব্লু কালারে এসেছে।

Samsung Galaxy F05 এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এফ০৫ স্মার্টফোনে আছে চমৎকার ক্যামেরা। ডিভাইসটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ সহ এসেছে। এর অন্য ক্যামেরাটি হল ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ভালো পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি জি৮৫ প্রসেসর। আর র‌্যাম প্লাস ফিচারের মাধ্যমে এতে মোট ৮ জিবি পর্যন্ত র‌্যাম পাওয়া যাবে।

Samsung Galaxy F05 ফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি HD+ ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। এটি দুই বছরের ওএস আপগ্রেড এবং চার বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17