জয়েন করুন

Samsung Galaxy F36 5G ভারতে আসছে ১৯ জুলাই, একঝাঁক AI ফিচার সহ থাকবে নতুন ডিজাইন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 16, 2025 7:38 AM

এই সপ্তাহেই ভারতে আসছে Samsung Galaxy F36 5G। কোম্পানির তরফে আজ এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে ফোনটির লঞ্চ ডেট নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যেই ই-কমার্স সাইট Flipkart-এ ডিভাইসটির জন্য মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। যেখান থেকে জানা গেছে, এই ফোনে একাধিক AI-চালিত ফিচার থাকবে। Samsung Galaxy F36 5G স্মার্টফোনটি Galaxy F34 5G-এর উত্তরসূরি হিসেবে আসবে। আসুন ফোনটি সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy F36 5G এর লঞ্চের তারিখ

স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি এর লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই দুপুর ১২টা থেকে। স্যামসাং ফোনটির জন্য ‘Flex Hi-FAI Smartphone’ ট্যাগলাইন ব্যবহার করেছে, যার অর্থ এতে কিছু স্মার্ট, এআই ফিচার পাওয়া যাবে। টিজারে স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি কে রেড ও পার্পেল কালারে দেখা গেছে। আর ডিভাইসটির পিছনে লেদার টেক্সচার ডিজাইন থাকবে। এই ডিজাইনটা অনেকটাই স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি এর মতো।

Samsung Galaxy F36 5G এর সম্ভাব্য ফিচার

Flipkart এর মাইক্রোসাইট থেকে জানা গেছে, স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি স্মার্টফোনে আকর্ষণীয় AI ফিচার পাওয়া যাবে – এডিট সাজেশন, ইমেজ ক্লিপার ও অবজেক্ট ইরেজার। যারা ছবি-ভিডিও এডিট করেন, তাদের এই ফিচারগুলি বেশ কাজে লাগবে।

এর আগে জানা গিয়েছিল, Samsung Galaxy F36 5G ডিভাইসে কোম্পানির নিজস্ব এক্সিনস ১৩৮০ চিপসেট ব্যবহার করা হবে। এটি ৬ জিবি র‌্যাম সহ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই কাস্টম স্কিনে চলবে। সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজোলিউশন হবে ২৩৪০x১০৮০ পিক্সেল।

Samsung Galaxy F36 5G এর ভারতে দাম

জানিয়ে রাখি, Galaxy F34 5G স্মার্টফোনটি ২০২৩ সালের আগস্টে লঞ্চ হয়েছিল, যার দাম শুরু হয়েছিল ১৮,৯৯৯ টাকা থেকে। আশা করা যায় Galaxy F36 5G এর দাম ২০ হাজার টাকার মধ্যে থাকবে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে