জয়েন করুন

Samsung Galaxy M35 5G এখন 6000 টাকা সস্তা, সবচেয়ে কম দামে কেনার সুযোগ Amazon সেলের আর্লি ডিলে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 14, 2025 11:25 PM

যদি আপনি ১৫,০০০ টাকার মধ্যে নতুন ফোন কিনতে চান, তাহলে Samsung Galaxy M35 5G বেছে নিতে পারেন। ডিভাইসটি Amazon Great Indian Festival Sale শুরু হওয়ার আগেই বাম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। আজ্ঞে হ্যাঁ! Amazon Great Indian Festival এর আর্লি ডিলে এই Samsung ফোনটি সস্তায় পাওয়া যাচ্ছে। ফোনটির ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২১,৪৯৯ টাকা। তবে এখন এটি ১৬৪৯৮ টাকায় তালিকাভুক্ত।

Samsung Galaxy M35 5G এর উপর অন্যান্য অফার

সরাসরি ডিসকাউন্টের পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি মডেলের সাথে হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি ফোনটি লঞ্চের সময়ের থেকে ৬ হাজার টাকা পর্যন্ত কম দামে কিনতে পারবেন। এর সাথে ৮২৪ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এক্সচেঞ্জ অফারে আরও সস্তায় হ্যান্ডসেটটি পাওয়া যাবে।

Samsung Galaxy M35 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

Samsung Galaxy M35 5G এর সামনে দেখা যাবে ১০৮০x২৩৫০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস ১০০০ নিট এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। পারফরম্যান্সের জন্য Samsung Galaxy M35 5G মডেলে কোম্পানির নিজস্ব এক্সিনস ১৩৮০ চিপসেট দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য এতে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য Galaxy M35 5G স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ২৫ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করে।

সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ কাস্টম স্কিনে চলে। সাউন্ডের জন্য এতে স্টেরিও স্পিকার এবং ডলবি অ্যাটমস রয়েছে।

আরও পড়ুন

Samsung ফোনে আসছে Android 17 ভিত্তিক One UI 9 আপডেট, পরীক্ষা শুরু Redmi Turbo 6 Max আসছে ৭ ইঞ্চি ডিসপ্লে ও ১০০০০mAh ব্যাটারির সাথে দাম বাড়ল Samsung এর ৭টি Galaxy স্মার্টফোনের, কোন কোন মডেল দেখুন বাড়ছে সস্তা iPhone 18 ও iPhone 18e মডেলের RAM, কি সুবিধা মিলবে Xiaomi 18 Pro Max আসছে ডুয়েল ২০০MP ক্যামেরার সাথে, থাকবে ৮৫০০mAh ব্যাটারি