জয়েন করুন

Samsung Galaxy S24 5G ভারতে Snapdragon প্রসেসর সহ লঞ্চ হচ্ছে, কেনা যাবে Flipkart থেকে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 6, 2025 7:49 AM

গত বছর এক্সিনস প্রসেসর সহ ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy S24 5G। তবে ফোনটির Snapdragon 8 Gen 3 চিপসেট ভ্যারিয়েন্টও সেইসময় মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন বাজারে এসেছিল। এবার এই ভ্যারিয়েন্টটি ভারতে পা রাখতে চলেছে। Flipkart-এ নতুন ভ্যারিয়েন্টটি ইতিমধ্যেই দাম এবং স্পেসিফিকেশন সহ তালিকাভুক্ত হয়েছে। পাশাপাশি Galaxy S24 এর Exynos ভ্যারিয়েন্টটি এখন আর এই ই-কমার্স প্ল্যাটফর্মে তালিকাভুক্ত নেই। প্রসেসর ছাড়া উভয় মডেলের স্পেসিফিকেশন একই।

Samsung Galaxy S24 5G এর Snapdragon মডেলের ভারতে দাম, লভ্যতা

Flipkart থেকে জানা গেছে যে, ভারতে Snapdragon-চালিত Samsung Galaxy S24 5G এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭৪,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৭৯,৯৯৯ টাকা। স্মার্টফোনটি অ্যাম্বার ইয়েলো, কোবাল্ট ভায়োলেট, মার্বেল গ্রে এবং অনিক্স ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা Flipkart Big Billion Days 2025 সেলে এটি কেনা যাবে।

সেল অফার

জানা গেছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ ৫জি স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ মডেলটি কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস এবং ফ্লিপকার্ট এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ৪,০০০ টাকা ছাড় পাবেন। এছাড়াও থাকবে ইএমআই অপশন।

Samsung Galaxy S24 5G Snapdragon এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এস২৪ ৫জি স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টের সামনে দেখা যাবে ৬.২ ইঞ্চি ফুল-এইচডি প্লাস (১০৮০×২৩৪০ পিক্সেল) ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলে। এতে পারফরম্যান্সের জন্য অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, অ্যাড্রেনো ৭৫০ জিপিইউ, ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S24 5G স্মার্টফোনে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর রয়েছে। সামনে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

স্ন্যাপড্রাগন চিপ সহ আসা Samsung Galaxy S24 5G মডেলে সাতটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

Samsung W27 প্রিমিয়ার রেঞ্জে ২০০MP ক্যামেরা সহ লঞ্চ হল Lava Diwali Sale 2026: দিওয়ালি সেলে বিশেষ অফারে ৮৯৯ টাকা থেকে লাভা স্মার্টফোন iQOO Neo 12 লঞ্চ হল ৯০০০mAh ব্যাটারি ও সেরা ডিসপ্লের সাথে Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা