জয়েন করুন

Samsung Galaxy S25 সিরিজে বড় চমক, তড়িঘড়ি গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে যাবে পরিবার!

avatar
Written By : Ankita Mondal
Updated Now: April 14, 2025 11:01 AM

বিভিন্ন প্রিমিয়াম গ্যাজেটে এখন ক্র্যাশ ডিটেকশন ফিচার পাওয়া যায়। অ্যাপল তাদের আইফোনে এবং অ্যাপল ওয়াচে ইতিমধ্যেই এই ফিচার দিয়েছে। আর রিপোর্ট অনুযায়ী স্যামসাংয়ের ফোনেও ক্র্যাশ ডিটেকশন ফিচার উপলব্ধ হতে চলেছে। আসন্ন Samsung Galaxy S25 সিরিজ গাড়ি ক্র্যাশ ডিটেকশন ফিচার সহ লঞ্চ হতে চলেছে বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী 22 জানুয়ারী, 2025 তারিখে এই সিরিজ লঞ্চ হবে বলে গুঞ্জন আছে।

এই সিরিজের টপ-অফ-দ্য-লাইন মডেল, Samsung Galaxy S25 Ultra কার ক্র্যাশ ডিটেকশন ফিচার সহ আসবে। অ্যাপল ও গুগলের স্মার্টফোনে ইতিমধ্যেই এই ফিচার পাওয়া যাচ্ছে। এখন স্যামসাং ফোন ব্যবহারকারীরাও ফিচারটি উপভোগ করবে। জানিয়ে রাখি, গ্যালাক্সি S25 সিরিজের স্মার্টফোনগুলি আগামী 4 ফেব্রুয়ারি থেকে কেনা যাবে।

Samsung Galaxy S25 Ultra মডেলে থাকবে ক্রাশ ডিটেকশন ফিচার

একটি রিপোর্টে বলা হয়েছে, গ্যালাক্সি S25 আল্ট্রা মডেলে ভার্চুয়াল কম্পোজিট সেন্সরের মাধ্যমে ক্র্যাশ ডিটেকশন ফিচার জুড়ে দেওয়া হবে। স্মার্টফোনের অ্যাক্সেলেরোমিটার এবং জিপিএসের মতো ডেডিকেটেড সেন্সর থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে যেকোনো দুর্ঘটনা শনাক্ত করবে এই সেন্সর।

তবে ওয়ান ইউআইয়ের লেটেস্ট ভার্সনে এই ফিচারটি বর্তমানে সক্রিয় নেই। এর আগে ওয়ান ইউআই 5.1.1 এবং স্যামসাংয়ের অন্যান্য ডিভাইস যেমন গ্যালাক্সি S24 সিরিজ এবং লেটেস্ট ফোল্ডেবল স্মার্টফোনে এই ফিচারের উল্লেখ পাওয়া গেছে।

ফিচারটি মোকামোবাইল নামে একটি হিডেন অ্যাপ সিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে বলে জানা গেছে, যা ভার্চুয়াল সেন্সরগুলি চালু এবং বন্ধ করার জন্য কোড রেফারেন্স সরবরাহ করে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন