জয়েন করুন

১০ হাজার টাকা দাম কমলো Samsung Galaxy S25 Ultra এর, রয়েছে 200MP ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 20, 2026 8:29 PM

সামসাং ফোন প্রেমীদের জন্য স্বস্তির খবর। ঈদের আগে দাম কমলো Samsung Galaxy S25 Ultra মডেলের। যদিও সমস্ত ভ্যারিয়েন্ট সস্তায় কেনা যাবে। নির্দিষ্ট কয়েকটি ভ্যারিয়েন্টের দাম কমানো হয়েছে। এই প্রিমিয়াম ডিভাইসে আছে কোয়াড এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। আসুন স্মার্টফোনটির কোন কোন ভ্যারিয়েন্ট কত দামে পাওয়া যাচ্ছে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S25 Ultra এর নতুন দাম

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ফোনের ২৫৬ জিবি বেস ভ্যারিয়েন্ট ১০ হাজার টাকা ছাড় দেওয়ায় ১,২৯,৯৯৯ টাকার পরিবর্তে ১,১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আর ৫১২ জিবি ভ্যারিয়েন্ট ২ হাজার টাকা কমে ১,৩৯,৯৯৯ টাকায় মিলবে। যদিও ১ টিবি ভ্যারিয়েন্টের দাম এখন ৪ হাজার টাকা বাড়ানো হয়েছে।

Samsung Galaxy S25 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার

Samsung Galaxy S25 Ultra এর সামনে দেখা যাবে ৬.৯ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি S Pen সাপোর্ট, টাইটানিয়াম ফ্রেম, IP68 রেটিং সহ এসেছে। হ্যান্ডসেটটি ৭ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড ও সিকিউরিটি আপডেট পাবে।

ফটোগ্রাফির জন্য এতে OIS সাপোর্ট সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর, ৫x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ১০০x ডিজিটাল জুম সহ ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স উপস্থিত। সাথে আছে ১২ আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফির জন্য এতে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরা AI, HDR, 8K রেকর্ডিং, স্টেবিলাইজেশন ও নাইট মোড সাপোর্ট করবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি