জয়েন করুন

Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 19, 2026 12:48 PM

Samsung এর Fan Edition সিরিজের ডিভাইসগুলি কম দামে ফ্ল্যাগশিপ ফিচারের স্বাদ দেয়। তাই দিন দিন এই সিরিজের ফোনগুলির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে এক্সিনস ২৪০০ চিপসেট সহ বাজারে এসেছিল Galaxy S25 FE মডেলটি। এবার এর উত্তরসূরী মডেল হিসেবে Galaxy S26 FE লঞ্চ হতে চলেছে। যদিও কোম্পানির তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে নতুন একটি রিপোর্টে হ্যান্ডসেটটির একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস করা হয়েছে। এখান থেকে Samsung Galaxy S26 FE এর ক্যামেরা, কোডনেম এবং সম্ভাব্য হার্ডওয়্যার জানা গেছে।

Samsung Galaxy S26 FE এর কোডনেম সামনে এল

অ্যান্ড্রয়েড অথোরিটির রিপোর্ট অনুসারে, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র মারফত সামনে এসেছে যে Samsung কয়েকমাস ধরেই Galaxy S26 FE এর ওপর কাজ করছে। এর কোডনেম রাখা হয়েছে “r14″। স্যামসাংয়ের আগের FE মডেলগুলোর নামকরণের ধারা দেখলেও বিষয়টি মিলে যায়। উল্লেখ্য, Galaxy S25 FE‌ এর কোডনেম ছিল “r13” এবং Galaxy S24 FE এসেছিল “r12” কোডনেমের সাথে।

আগের মডেলের মতো ক্যামেরা

রিপোর্টে বলা হয়েছে, স্যামসাং গ্যালাক্সি এফ২৬ এফই স্মার্টফোনে গ্যালাক্সি এস২৫ এফই ডিভাইসে ব্যবহৃত ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL S5KGN3 প্রাইমারি ক্যামেরা সেন্সরই থাকতে পারে। এটি একটি ১/১.৫৭ ইঞ্চি সেন্সর, যেখানে রয়েছে ২৪মিমি সমতুল্য ফোকাল লেংথ। এই সেন্সরে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে।

এর পাশাপাশি, এই ফোনে ৮ মেগাপিক্সেল OmniVision OV08A1 টেলিফটো সেন্সরও দেওয়া পারে, যা Galaxy S25 FE মডেলেও ছিল। এই সেন্সরে ৩এক্স অপটিক্যাল জুম এবং OIS সাপোর্ট করে।

আল্ট্রাওয়াইড ও সেলফি ক্যামেরা

রিপোর্টে আরও বলা হয়েছে, Galaxy S26 FE এর আল্ট্রাওয়াইড এবং সামনের ক্যামেরায় ১২ মেগাপিক্সেল GalaxyCore GC12A2 ও ১২ মেগাপিক্সেল Sony IMX825 সেন্সরের মধ্যে কোনো একটি পাওয়া যাবে। জানিয়ে রাখি, GalaxyCore GC12A2 সেন্সরটি এর আগে Galaxy A37 মডেলে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছিল।

সম্ভাব্য লঞ্চের সময়, স্পেসিফিকেশন ও দাম

রিপোর্ট অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর Samsung Galaxy S26 FE লঞ্চ হতে পারে। এটি Galaxy S26 এর কিছুটা সস্তা মডেল হবে। এতে থাকতে পারে এক্সিনস ২৫০০ চিপসেট, অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেম, IP68 রেটিংযুক্ত বডি এবং ১২ জিবি র‌্যাম। এছাড়া এতে ৬.৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

দামের কথা বললে, Galaxy S2 এর ১২৮ জিবি স্টোরেজযুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম প্রায় ৭৪৯ ইউরো রাখা হতে পারে, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ৮২,০০০ টাকার সমান।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি