জয়েন করুন

সস্তায় Samsung Galaxy S26 ও S26 Ultra এর রিফারবিশড মডেলের বিক্রি শুরু

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 11, 2026 3:28 PM

আপনি কি সাশ্রয়ী মূল্যে Samsung এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চান? তাহলে আপনার জন্য সুখবর। আসলে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি ভারতে Certified Re-Newed programme এর অধীনে Galaxy S26 এবং Galaxy S26 Ultra এর রিফারবিশড মডেল বিক্রি করতে শুরু করেছে। এই দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবার সরাসরি কোম্পানির ওয়েবসাইট থেকে কেনা যাবে। আর মডেলগুলি লঞ্চ সময়ের তুলনায় ৮৫ শতাংশ পর্যন্ত সস্তায় কেনা যাবে। ব্র্যান্ডের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে প্রতিটি ফোন বিক্রির আগে একাধিক টেস্ট করা হবে। সঙ্গে থাকবে এক বছরের কোম্পানি ওয়ারেন্টি।

Samsung Galaxy S26 ও S26 Ultra Certified Re-Newed এর দাম ও উপলব্ধতা

স্যামসাং জানিয়েছে, ভারতে সার্টিফায়েড রি নিউড Galaxy S26 এবং Galaxy S26 Ultra মডেল দুটি অফিসিয়াল ওয়েবসাইট এবং Shop অ্যাপের মাধ্যমে কেনা যাবে। এর মধ্যে বেস মডেলের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৪,৭৯৯ টাকা। আবার ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৯১,৭৯৯ টাকা। এদিকে Galaxy S26 Ultra এর ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ১,১৮,৯৯৯ টাকা ও ১,৩৫,৯৯৯ টাকা।

লঞ্চ দামের তুলনায় ৮৫ শতাংশ পর্যন্ত কম

স্যামসাংয়ের দাবি, সার্টিফায়েড রি নিউড ফোনগুলির দাম তাদের লঞ্চের সময়ের তুলনায় ৮৫ শতাংশ পর্যন্ত কম রাখা হয়েছে। তবে স্টোরেজ, কালার ভ্যারিয়েন্টের ক্ষেত্রে দামে পার্থক্য থাকতে পারে।

Galaxy S26 এর লঞ্চের সময়ের দাম

লঞ্চের সময় স্যামসাং গ্যালাক্সি এস২৬ এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৮৭,৯৯৯ টাকা। অন্যদিকে, একই ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ গ্যালাক্সি এস২৬ আল্ট্রা এর দাম শুরু হয়েছিল ১,৩৯,৯৯৯ টাকা থেকে। দুটি হ্যান্ডসেটই ব্লু, ব্ল্যাক, পার্পেল ও হোয়াইট কালার অপশনে এসেছিল।

সার্টিফায়েড রি নিউড ফোনে কী থাকছে

কোম্পানি তাদের পলিসি পেজে লিখেছে, বিক্রির আগে তারা প্রতিটি ফোন পরীক্ষা করে এবং প্রয়োজন অনুযায়ী রিফারবিশ করে। কোনও যন্ত্রাংশ বদলানোর প্রয়োজন হলে সেখানে আসল স্যামসাং কম্পোনেন্ট ব্যবহার করা হয়। প্রতিটি ডিভাইসে স্যামসাং সার্টিফায়েড ব্যাটারি দেওয়া হয়।

এক বছরের কোম্পানি ওয়ারেন্টি পাবেন

সার্টিফায়েড রি নিউড Galaxy S26 এবং Galaxy S26 Ultra এর সঙ্গে এক বছরের কোম্পানি ওয়ারেন্টি পাওয়া যাবে। তবে কোন বাজারে কী কনফিগারেশন, কালার, দাম, ওয়ারেন্টির শর্ত বা প্রোমোশনাল অফার পাওয়া যাবে, তা বাজারভেদে পরিবর্তিত হতে পারে।

আরও পড়ুন

OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের নতুন ফোনের ডিজাইন ও কালার অপশন প্রকাশ্যে iPhone 17 ও iPhone Air সহ‌ পুরানো মডেলের দাম বাড়ালো Apple iPhone Duo: Apple এর প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম সহ ফিচার দেখে নিন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ হল, দাম শুরু ১৬৪,৯০০ টাকা থেকে Xiaomi 18 Fold লঞ্চ হল, 200MP Leica ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার, দাম কত