জয়েন করুন

Tecno Spark 50 5G Sale: কম দামে 6500mAh ব্যাটারির ফোন, বিক্রি শুরু

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 3, 2026 2:55 PM

কম দামে বড় ব্যাটারি ও সেরা ফিচারের ফোন খোঁজ করলে সুখবর। ভারতে বিক্রি শুরু হল সদ্য লঞ্চ হওয়া Tecno Spark 50 5G ডিভাইসের। এটি ২০ হাজার টাকার মধ্যে দুর্দান্ত ক্যামেরা, পাওয়ারফুল ব্যাটারি, শক্তিশালী প্রসেসর ও বড় ডিসপ্লে অফার করে। ক্রেতারা Amazon, Flipkart এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে হ্যান্ডসেটটি কিনতে পারবেন। এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ৬.৭৮ ইঞ্চি এইচডি প্লাস স্ক্রিন, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৬৫০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর। আসুন এর দাম, সেল অফার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Tecno Spark 50 5G ভারতে দাম ও সেল অফার

Tecno Spark 50 5G ফোনের ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট কিনতে গেলে খরচ হবে ১৮,৯৯৯ টাকা। এটি ফ্যান্টাসি পার্পেল, মিন্ট গ্রিন, ইঙ্ক ব্ল্যাক এবং শ্যাম্পেন গোল্ড কালার অপশনে এসেছে।

লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ফ্লিপকার্ট ও অ্যামাজনে যথাক্রমে অ্যাক্সিস ও আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ক্যাশব্যাক পাবেন। সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার ও ইএমআইয়ের সুবিধা।

Tecno Spark 50 5G স্পেসিফিকেশন ও ফিচার

টেকনো স্পার্ক ৫০ ৫জি স্মার্টফোনে ৬.৭৮ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫৬০ নিটস ব্রাইটনেস এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। হ্যান্ডসেটটি ১.৫ মিটার পর্যন্ত ড্রপ রেজিস্ট্যান্ট বডি সহ এসেছে, ফলে হাত থেকে পড়ে গেলেও নষ্ট হওয়ার সম্ভাবনা কম।

দুর্দান্ত ক্যামেরার সাথে বড় ব্যাটারি

ক্যামেরার কথা বললে Tecno Spark 50 5G ডিভাইসের পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা বর্তমান। এর সাথে LED ফ্ল্যাশ আছে। আর সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

দীর্ঘক্ষণ ব্যাকআপের জন্য এই ফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে টাইপ-সি পোর্ট রয়েছে। আবার ডিভাইসটি IP64 রেটিং সহ আসায় ধুলো বা হালকা জলের ছিটে থেকেও সুরক্ষিত থাকবে।

১৮ জিবি পর্যন্ত র‌্যাম দেবে সেরা পারফরম্যান্স

পারফরম্যান্সের কথা বললে, এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর। এটি ৬ জিবি পর্যন্ত ফিজিক্যাল র‌্যাম এবং ১২ জিবি পর্যন্ত ভার্চুয়ালি র‌্যাম অফার করবে। স্মার্টফোনটি ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। তবে চাইলে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ২টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

আরও পড়ুন

Redmi 15A 5G ফোনের প্রথম সেল শুরু, দাম মাত্র 12,999 টাকা Vivo X300 Ultra ও Vivo X300s বাজারে 200MP ক্যামেরা সহ লঞ্চ হল Vivo X300s ফোনের স্পেসিফিকেশন ফাঁস, 200MP ক্যামেরা সহ থাকবে দুর্দান্ত ফিচার 200MP ক্যামেরা সহ Vivo V70 FE ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7000mAh ব্যাটারি OnePlus 13 ফোনের দাম 12 হাজার টাকা পর্যন্ত কমলো, রয়েছে 6000mAh ব্যাটারি