জয়েন করুন

Vivo X300s ফোনের স্পেসিফিকেশন ফাঁস, 200MP ক্যামেরা সহ থাকবে দুর্দান্ত ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 30, 2026 10:39 PM

একের পর এক ডিভাইস লঞ্চ করে Vivo তাদের লাইনআপ দ্রুত বাড়াতে চাইছে। শীঘ্রই তারা নিয়ে আসছে Vivo X300 Ultra ফোনটি। এর সাথে আসতে পারে Vivo X300s ও Vivo Pad 6 Pro মডেল দুটি। পাশাপাশি কোম্পানি আরও একটি স্মার্টফোনের উপর কাজ করছে, যার নাম Vivo X300s। আজ এই হ্যান্ডসেটটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। এতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর ও ৭১০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে।

Vivo X300s ফোনে থাকবে ইমেজিং চিপ

আজ Han Boxiao একটি পোস্টার শেয়ার করেছেন, সেখানে Vivo X300s এর বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। পোস্টার অনুযায়ী, এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর ব্যবহার করা হবে, যার সঙ্গে যুক্ত থাকবে ভিভোর নিজস্ব ভি৩+ ইমেজিং চিপ।

গেমারদের জন্য থাকবে উপযুক্ত ডিসপ্লে

ভিভো এক্স৩০০এস মডেলের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন, যার সঙ্গে Zeiss কালার টিউনিং থাকবে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে, ফলে গেমিং বেশ স্মুথ হবে। অডিওর জন্য ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হবে।

ফ্ল্যাগশিপ ডিভাইসে পাওয়ারফুল ব্যাটারি

ভিভোর আসন্ন এই স্মার্টফোনে ৭১০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে। এই ব্যাটারি দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। এতে ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। আবার তাপ নিয়ন্ত্রণের জন্য বড় ভিসি লিকুইড কুলিং সিস্টেম পাওয়া যাবে।

অসাধারণ ক্যামেরায় মুগ্ধ হবে ব্যবহারকারীরা

পোস্টার থেকে জানা গেছে, Vivo X300s এর সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হতে পারে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সহ), ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স।

এছাড়া এতে ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট, ইউএসবি টাইপ সি ৩.২ পোর্ট, IP68 ও IP69 রেটিং বিল্ড পাওয়া যাবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন