জয়েন করুন

১০ হাজার টাকার কমে TECNO Spark Go 5G ও Infinix HOT 60i 5G কেনার আজ দারুন সুযোগ

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 21, 2025 1:16 PM

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল TECNO Spark Go 5G এবং Infinix HOT 60i 5G। আর আজ প্রথমবার ফোন দুটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। ২১ আগস্ট দুপুর ১২টা থেকে ডিভাইস দুটি যথাক্রমে অ্যামাজন ও ফ্লিপকার্ট এর মাধ্যমে কেনা যাবে। আর প্রথম সেলে ক্রেতারা ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। যারা কম দামে 5G ফোন কিনতে চান তাদের জন্য ডিভাইস দুটি আদর্শ। আসুন TECNO Spark Go 5G ও Infinix HOT 60i 5G এর দাম, ফিচার ও অন্যান্য তথ্য জেনে নেওয়া যাক।

TECNO Spark Go 5G এর দাম ও স্পেসিফিকেশন

টেকনো স্পার্ক গো ৫জি এর ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। এটি স্কাই ব্লু, ইঙ্ক ব্ল্যাক, টারকুইজ গ্রীন ও বিকানের রেড কালার অপশনে পাওয়া যাবে।

কোম্পানির দাবি, TECNO Spark Go 5G হল সেগমেন্টের সবচেয়ে পাতলা আর হালকা ফোন। এর ওজন মাত্র ১৯৪ গ্রাম এবং পুরু ৭.৯৯ মিমি। এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি ও IP67 ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ রেটিং পাওয়া যাবে। সাথে রয়েছে ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ চিপসেট, ৪ জিবি ফিজিক্যাল র‌্যাম + ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য TECNO Spark Go 5G এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। এতে নেটওয়ার্ক না থাকলেও টেকনো ডিভাইসের মধ্যে কল বা মেসেজ করা যাবে। সাথে আছে Ella AI অ্যাসিস্ট্যান্ট, যেখানে বাংলাসহ একাধিক ভারতীয় ভাষা সাপোর্ট করবে।

Infinix HOT 60i 5G এর দাম ও স্পেসিফিকেশন

ইনফিনিক্স হট ৬০আই ৫জি এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৯,২৯৯ টাকা। ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারলে ৮,৯৯৯ টাকায় ফোনটি কেনা যাবে। এটি শ্যাডো ব্লু, মনসুন গ্রীন, প্লাম রেড আর স্লিক ব্ল্যাক কালার অপশনে এসেছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix HOT 60i 5G ডিভাইসে দেওয়া হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফুল চার্জে এই ব্যাটারি ১২৮ ঘণ্টা মিউজিক বা ৪১ ঘণ্টার বেশি কলিং টাইম দেবে। এতে রিভার্স চার্জিং সাপোর্ট করবে। এর সামনে দেখা যাবে ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

এতে ওয়াকি-টকি কনেক্টিভিটি আছে, যা ইনফিনিক্স থেকে ইনফিনিক্স স্মার্টফোনে সিম ছাড়াই কল করা যাবে। ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ডুয়াল LED ফ্ল্যাশ। আর সেলফির জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে