জয়েন করুন

Vivo G5i ও Vivo G5z একসঙ্গে লঞ্চ হল, স্ন্যাপড্রাগন প্রসেসর সহ রয়েছে 7200mAh ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 7, 2026 11:27 PM

আজ মঙ্গলবার চীনে Vivo G5i ও Vivo G5z লঞ্চ হয়েছে। যদিও উভয় ফোনের হার্ডওয়্যার, ডিজাইন এবং মেমোরি কনফিগারেশন একেবারেই একই। কেবল ব্র্যান্ডিংয়ে পার্থক্য নজরে পড়বে। সদ্য বাজারে আসা দুটি ডিভাইসেই রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট, বড় ৭২০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়া পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং এবং মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি সার্টিফিকেশন। দুটি স্মার্টফোনই একটি কালার অপশনে এসেছে।

Vivo G5i ও Vivo G5z এর দাম ও উপলব্ধতা

ভিভো জি৫আই ও ভিভো জি৫জেড এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২১৯৯ চীনা ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩০,৯০০ টাকা। আবার এদের ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২,৮৯৯ ইউয়ান, অর্থাৎ প্রায় ৪০,৭০০ টাকা। উভয় হ্যান্ডসেট অবসিডিয়ান ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। এগুলি ভিভো চায়নার ই-স্টোরের মাধ্যমে কেনা যাবে।

Vivo G5i ও Vivo G5z এর ফিচার ও স্পেসিফিকেশন

Vivo G5i ও Vivo G5z মডেলের সামনে দেখা যাবে ৬.৭৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ১৫৭০ × ৭২০ পিক্সেল। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ১৯.৬:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। পারফরম্যান্সের জন্য দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে এড্রেনো ৬১৩ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর। হ্যান্ডসেট দুটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিনওএস ৬ কাস্টম স্কিনে চলবে। এগুলিতে ভিভোর ব্লু হার্ট লিটল ভি অ্যাসিস্ট্যান্টও দেওয়া হয়েছে, যেখানে ভয়েস, সাজেশন এবং স্ক্যানিং ফিচার উপস্থিত।

রিয়ার ক্যামেরা ও সেলফি ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Vivo G5i ও Vivo G5z স্মার্টফোনে সিঙ্গেল ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা বর্তমান। এই ক্যামেরা অটোফোকাস, এফ/১.৮ অ্যাপারচার এবং ১০এক্স ডিজিটাল জুম সাপোর্ট করে। সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

সামনের ও পিছনের ক্যামেরা ১০৮০পি রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবে। তবে এগুলিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) অথবা ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সাপোর্ট করবে না।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

Vivo G5i ও Vivo G5z ডিভাইসে পাওয়ার ব্যাকআপের জন্য ৭২০০ এমএএইচ টিপিক্যাল ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এগুলিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস ওয়াক ফেসিয়াল রিকগনিশন উপস্থিত। জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে ফোন দুটিতে IP68 এবং IP69 রেটিং রয়েছে। বিল্ডের কথা বললে এগুলি প্লাস্টিক মিডল ফ্রেম এবং কম্পোজিট ব্যাক প্যানেল সহ এসেছে। সাউন্ডের জন্য দুটি স্মার্টফোনেই স্টেরিও ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে।

আরও পড়ুন

Moto G77 Power আগামীকাল 7000mAh ব্যাটারি ও Sony ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে Boltt Evo 4G নামে বাজারে আসছে Fire-Boltt এর প্রথম স্মার্টফোন, ফিচার জানালো Geekbench আগামীকাল লঞ্চ হচ্ছে Nothing Phone 4b RCB Edition, সামনে এল ডিজাইন Best Smartphone Under 30K: ৩০ হাজার টাকার মধ্যে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সেরা ৫ স্মার্টফোন iPhone 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটেতে চমক, থাকবে ৫৪২৫mAh ব্যাটারি