জয়েন করুন

১০ হাজার টাকার বেশি ডিসকাউন্ট, Vivo T3 Pro 5G কিনুন ২০ হাজার টাকার কমে, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 8, 2025 9:58 PM

পুজোর আগে অনেকেই ভালো ক্যামেরা ফোন কিনতে চাইছেন। তাদের জন্য আদর্শ হতে পারে Vivo T3 Pro 5G মডেলটি। এতে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তবে শুধু ক্যামেরা নয়। এর ডিজাইনও আকর্ষণীয়। এতে আছে কার্ভড ডিসপ্লে। আর এই মুহূর্তে Vivo T3 Pro 5G স্মার্টফোনটি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে লোভনীয় অফারে পাওয়া যাচ্ছে। সরাসরি ডিসকাউন্টের পাশাপাশি কোম্পানি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারও দিচ্ছে।

Vivo T3 Pro 5G এর দাম ও অফার

Vivo T3 Pro 5G এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ফ্লিপকার্টে ৭০০০ টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। এরপর ডিভাইসটির দাম পড়বে ২২,৯৯৯ টাকা। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন ৪৪৭০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট। এছাড়া এসবিআই ও এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের দেওয়া হবে ৩৫০০ টাকা ছাড়।

আপনি চাইলে আরও কমে ভিভো টি৩ প্রো ৫জি মডেলটি কিনে ফেলতে পারেন। এরজন্য আপনাকে আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করতে হবে। এক্ষেত্রে আপনি সর্বোচ্চ ১৫,৯৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ ভ্যালুর পরিমাণ নির্ভর করবে আপনার পুরানো স্মার্টফোনের অবস্থা, ব্র্যান্ড ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Vivo T3 Pro 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

ভিভো টি৩ প্রো ৫জি ডিভাইসে আছে ৬.৭৭ ইঞ্চি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যা ৪৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করে। এতে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪ কাস্টম স্কিনে চলে। এতে একাধিক AI ফিচার পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Vivo T3 Pro 5G এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল সেকন্ডারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর আইপি৬৪ রেটিং সহ আসা এই ফোনে দেওয়া হয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট চার্জিং সপোর্ট করবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন