জয়েন করুন

প্রথমবার টেলিফটো লেন্স, ৫০+৫০+৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Vivo T4 Ultra

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 30, 2025 9:25 PM

ভিভো তাদের জনপ্রিয় T সিরিজের নতুন ফোন Vivo T4 Ultra ভারতে লঞ্চ করার ঘোষণা করেছে। লঞ্চের দিন নিশ্চিত না করলেও কোম্পানিটি সম্প্রতি এই ফোনের প্রথম অফিসিয়াল টিজার প্রকাশ করেছে, যেখান থেকে এর ডিজাইন এবং কিছু গুরুত্বপূর্ণ ফিচার তুলে ধরা হয়েছে। Vivo T4 Ultra হবে T3 Ultra মডেলের উত্তরসূরি এবং এটি T4 সিরিজের সবচেয়ে শক্তিশালী ও প্রিমিয়াম ডিভাইস হবে। সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, ২০২৫ সালের জুন মাসের শুরুতেই ফোনটি ভারতের বাজারে আসবে এবং এটি Flipkart, Vivo India-এর অনলাইন স্টোর ও অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।

Vivo T4 Ultra এর ডিজাইন ও ক্যামেরা

টিজার অনুযায়ী, ভিভো টি৪ আল্ট্রা ফোনের ডিজাইন টি৩ আল্ট্রা-র মতো হলেও কিছু উল্লেখযোগ্য আপগ্রেড থাকবে। এতে দেখা যাবে ওভাল আকৃতির ক্যামেরা মডিউল, যার ভেতরে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং রাউন্ড Aura LED ফ্ল্যাশ দেওয়া হবে। সবচেয়ে বড় চমক হল, এতে পেরিস্কোপ টেলিফটো লেন্স মিলবে।

টিজার থেকে জানা গেছে, ভিভো টি৪ আল্ট্রা মডেলে থাকবে ৫০ মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি সেন্সর (OIS সহ), ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, যা ৩x অপটিকাল জুম এবং ১০০x ডিজিটাল জুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Vivo T4 Ultra এর ডিসপ্লে ও প্রসেসর

ভিভো টি৪ আল্ট্রা স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চি pOLED স্ক্রিন থাকবে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। পারফরম্যান্সের জন্য দেওয়া হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট।

Vivo T4 Ultra এর ব্যাটারি ও চার্জিং

ভিভো টি৪ আল্ট্রা ডিভাইসে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, এতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17