জয়েন করুন

Vivo T4R 5G আজ দুর্দান্ত ফিচার সহ ভারতে লঞ্চ হচ্ছে, OIS ক্যামেরা সহ থাকবে বড় ব্যাটারি

avatar
Written By : Ankita Mondal
Updated Now: July 31, 2025 7:48 AM

ভিভো আজ ভারতে তাদের নতুন 5G স্মার্টফোন Vivo T4R 5G লঞ্চ করতে চলেছে। এটি T4 সিরিজের পঞ্চম মডেল হিসেবে আসছে। ইতিমধ্যেই Flipkart ও ভিভো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এর জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে, Vivo T4R 5G ভারতের সবচেয়ে পাতলা কোয়াড-কার্ভড ডিসপ্লে ফোন হবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫৭০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।

Vivo T4R 5G এর ভারতে সম্ভাব্য দাম

রিপোর্ট অনুযায়ী, ভারতে Vivo T4R 5G এর দাম রাখা হবে ১৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে। দামের নিরিখে এটি T4x ও T4 মডেলের মধ্যে অবস্থান করবে। ফোনটি ব্লু ও সিলভার কালার অপশনে পাওয়া যাবে। লঞ্চের পর এটি Flipkart, Vivo India ই-স্টোর এবং কিছু অফলাইন স্টোর থেকে কেনা যাবে।

Vivo T4R 5G এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

ভিভো টি৪আর ৫জি ফোনে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৭ ইঞ্চি AMOLED কোয়াড-কার্ভড ডিসপ্লে, যা এইচডিআর১০ প্লাস সাপোর্ট করবে। এই ডিসপ্লে SGS লো ব্লু লাইট সার্টিফিকেশন সহ আসবে।পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট ব্যবহার করা হবে, যার ক্লক স্পিড সর্বোচ্চ ২.৬ গিগাহার্টজ। ডিভাইসটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ৭,৫০,০০০-র বেশি স্কোর করেছে।

ফটোগ্রাফির জন্য Vivo T4R 5G এর রিয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony সেন্সর ও ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স। সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে পারবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ভিভো স্মার্টফোনে ৫৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সাথে IP68 ও IP69 ডাস্ট ও ওয়াটারপ্রুফ রেটিং থাকবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন